AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার ছেলেকে বিয়ে করবে?’,মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?

Neemphuler Modhu: অনেকেই স্বপ্ন দেখেন বিয়ে করবেন পর্দার নায়িকাদের। আবার অনেক মা-বাবারা স্বপ্ন দেখেন তাঁদের ছেলের বউটি হবে ঠিক এই সিরিয়াল বা সিনেমার নায়িকার মতো। তেমনও কারও মা-বাবা যদি তাঁদের প্রিয় নায়িকাকে হাতের নাগালে পেয়ে যান তাহলে কী কাণ্ড ঘটাবেন কিছুটা হলেও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন! এমনই একটা কাণ্ড ঘটেছে অভিনেত্রী পল্লবী শর্মার ক্ষেত্রে।

'আমার ছেলেকে বিয়ে করবে?',মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
| Edited By: | Updated on: Oct 23, 2024 | 3:43 PM
Share

অনেকেই স্বপ্ন দেখেন বিয়ে করবেন পর্দার নায়িকাদের। আবার অনেক মা-বাবারা স্বপ্ন দেখেন তাঁদের ছেলের বউটি হবে ঠিক এই সিরিয়াল বা সিনেমার নায়িকার মতো। তেমনও কারও মা-বাবা যদি তাঁদের প্রিয় নায়িকাকে হাতের নাগালে পেয়ে যান তাহলে কী কাণ্ড ঘটাবেন কিছুটা হলেও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন!

এমনই একটা কাণ্ড ঘটেছে অভিনেত্রী পল্লবী শর্মার ক্ষেত্রে। কী ঘটেছে তাঁর সঙ্গে? এই মুহূর্তে সিরিয়াল পাড়ায় তাঁর পরিচয় পর্ণা হিসাবে। কেরিয়ারের দ্বিতীয় সিরিয়াল এটা তাঁর। পল্লবী অভিনীত প্রথম সিরিয়াল ‘কে আপন কে পর’ সিরিয়ালটি সম্প্রচারিত হয়েছিল টানা সাত বছর ধরে। জবা হিসাবেই চিনেছিল দর্শকের একাংশ। তবে এখন তিনি পর্ণা। তাঁর এই নতুন সিরিয়াল ‘নিমফুলের মধু’টিআরপি তালিকায় রয়েছে একেবারে প্রথমের দিকে। একবার রাস্তায় তাঁকে দেখে যা কাণ্ড ঘটিয়েছিলেন মধ্যবয়স্কা দম্পতি সেকথা বলে নিজেই হেসে ফেলেন নায়িকা।

এক সাক্ষাত্‍কারে পল্লবী বলেন, “সে কী অস্বস্তিকর পরিস্থিতি। কোনও এক ছেলের মা-বাবা এসে আমায় বলেন তোমার মা-বাবার ফোন নম্বরটা দেবে। আমার ছেলে আছে। তোমায় ছেলের বউ করতে চাই। আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলাম এখন কোনও মতেই বিয়ে করতে প্রস্তুত নই যে।” তবে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যতই অস্বস্তিতে তিনি পড়ুন না কেন, তবে এই প্রস্তাবগুলোই তাঁকে জানান দেয় যে নায়িকার অভিনয় প্রভাব ফেলছে দর্শক মনে। উল্লেখ্য, অভিনেত্রী অনেক ছোটবেলায় তাঁর মা-বাবাকে হারিয়েছেন। বড় হয়েছেন মূলত পিসির কাছেই। পিসির মৃত্যুর পর তিনি এখন একাই থাকেন।

Follow Us