AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘আমি কোন হরিদাস পাল…’, বিগ বসের ঘরে দুর্নিবারের মা যেতেই মুখ খুললেন স্ত্রী মোহর

Durnibar Mother Dalia Saha: দেখতে দেখতে রিয়্যালিটি শো-টি দু’মাস পার করে ফেলেছে। বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ফোন ও প্রিয়জনদের ছাড়া এতদিন ঘরে টিকে থাকা যে কতটা কঠিন, তা নানা সময়ে প্রতিযোগীদের আবেগ ও চোখের জলে স্পষ্ট হয়েছে। তবে মঙ্গলবার রাতে ‘বিগ বস’-এর পর্বে নামল বিষাদ কেটে আনন্দের জোয়ার। চূড়ান্ত লড়াইয়ে নামার আগে প্রতিযোগীদের মনোবল বাড়াতে ঘরে আয়োজন করা হয়েছিল বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি টাইম’-এর।

Bigg Boss Bangla: 'আমি কোন হরিদাস পাল...', বিগ বসের ঘরে দুর্নিবারের মা যেতেই মুখ খুললেন স্ত্রী মোহর
| Updated on: Nov 11, 2026 | 2:08 PM
Share

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র ঘরের উত্তাপ যত বাড়ছে, ততই তা নিয়ে দর্শকদের কৌতুহলের পারদ চড়ছে। প্রতিযোগী সদস্যদের মধ্যকার নিত্যদিনের ঝগড়া-ঝাঁটি থেকে শুরু করে মিষ্টি খুনসুটি— সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ছোটপর্দার দর্শকেরা। দেখতে দেখতে রিয়্যালিটি শো-টি দু’মাস পার করে ফেলেছে। বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ফোন ও প্রিয়জনদের ছাড়া এতদিন ঘরে টিকে থাকা যে কতটা কঠিন, তা নানা সময়ে প্রতিযোগীদের আবেগ ও চোখের জলে স্পষ্ট হয়েছে। তবে মঙ্গলবার রাতে ‘বিগ বস’-এর পর্বে নামল বিষাদ কেটে আনন্দের জোয়ার। চূড়ান্ত লড়াইয়ে নামার আগে প্রতিযোগীদের মনোবল বাড়াতে ঘরে আয়োজন করা হয়েছিল বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি টাইম’-এর।

দীর্ঘ দু’মাস পর পরিবারের প্রিয় মানুষদের চোখের সামনে দেখে আবেগ সামলাতে পারেননি প্রতিযোগীরা। কিন্তু মঙ্গলবার রাতের পর্বে বাকি সব কিছুকে ছাপিয়ে আলাদা করে ঘরের সদস্যদের মন জয় করে নিলেন গায়ক দুর্নিবার সাহার মা ডালিয়া সাহা। ছেলে যখন গান ধরলেন, পাশে বসে সমান তালে আবৃত্তি দিয়ে সঙ্গত দিলেন মা। মা-ছেলের এই অপূর্ব মুহূর্ত দেখে অশ্রুসজল হয়ে পড়েন ঘরে উপস্থিত অন্য সদস্যরাও। সোশাল মিডিয়ায় এই দৃশ্য প্রকাশ পেতেই নেটিজেনদের প্রশংসায় ভেসেছেন দুর্নিবারের মা।

Durnibar

তবে এই পর্বটি ঘিরে নেটপাড়ায় এক নতুন জল্পনার সৃষ্টি হয়েছিল। অনুরাগীদের অনেকেই ভেবেছিলেন, ‘ফ্যামিলি ডে’-তে দুর্নিবারের পাশে দাঁড়াতে হয়তো ‘বিগ বস’-এর ঘরে পা রাখবেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। কিন্তু মোহরকে না দেখে নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেন। অবশেষে সমস্ত গুঞ্জনের উত্তর দিতে সোশাল মিডিয়ায় নীরবতা ভাঙলেন মোহর।

একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তায় মোহর লেখেন, “আমার খুব কাছের একজনের লেখা ধার নিয়ে বললাম— তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর হাসি মুখ। মা মা-ই হয়, আমি কোন হরিদাস পাল যে একজন মায়ের থেকে এতদিন পর সন্তানকে চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব?”

উল্লেখ্য, দুর্নিবার ও মোহরের চারহাত এক হওয়া নিয়ে একসময় কম চর্চা হয়নি। ২০২৩ সালের ৯ মার্চ ধুমধাম করে আইনি ও সামাজিক রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়ক দুর্নিবার সাহা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার ঐন্দ্রিলা সেন (মোহর)। একের পর এক বিতর্কের ঝড় সামলে দু’জনে হাত ধরে পথ চলা শুরু করেছিলেন। আজ সেই সম্পর্কের পরিণত রূপ এবং শাশুড়ির প্রতি মোহরের এই সম্মান দেখে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া।

Follow Us