Big Boss Bangla: ‘এই ভালোবাসা যেন বিয়ে অবধি যায়…!’, বিগ বসের ঘরে রাজবীর বোর্ড মুছতেই প্রতিক্রিয়া সায়কের
Rajveer Dey: তবে ঘরের বাইরে চলে যাওয়ার পর থেকেই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তাঁর চর্চিত প্রেমিক রাজবীর দে। প্রিয়তমার বিদায়ে মানসিকভাবে ভেঙে পড়া রাজবীর এখন একা। কিন্তু সেই মনখারাপ আর একাকীত্ব ঢাকতে গিয়েই এমন এক কাণ্ড তিনি ঘটিয়ে বসলেন, যা ঘরের অন্দর থেকে শুরু করে বাইরের নেটপাড়ায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরমহল মানেই নিত্যনতুন নাটক, আবেগ আর অপ্রত্যাশিত মোড়। শো থেকে বিতর্কিত প্রতিযোগী নন্দিনী দত্তের বিদায়ের পর থেকেই পারদ চড়তে শুরু করেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বকুনিতে প্রথমে চোখে জল এলেও পরে নিজের শাস্তির কথা মেনে নেন নন্দিনী। তবে ঘরের বাইরে চলে যাওয়ার পর থেকেই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তাঁর চর্চিত প্রেমিক রাজবীর দে। প্রিয়তমার বিদায়ে মানসিকভাবে ভেঙে পড়া রাজবীর এখন একা। কিন্তু সেই মনখারাপ আর একাকীত্ব ঢাকতে গিয়েই এমন এক কাণ্ড তিনি ঘটিয়ে বসলেন, যা ঘরের অন্দর থেকে শুরু করে বাইরের নেটপাড়ায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
নন্দিনী বেরিয়ে যাওয়ার পর থেকেই তাঁর হাবেভাবে স্পষ্ট যে তিনি কতটা একা। এমনকী শোয়ের ক্যামেরার সামনে রাজবীরকে এও বলতে শোনা যায় যে, তাঁকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্যই নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নন্দিনীকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি দীপাবলির উপহারও প্রেমিকার জন্য তুলে রাখতে দেখা যায় তাঁকে। কিন্তু প্রেমের এই অন্ধ আবেগেই যেন সব সীমা ছাড়িয়ে যান তিনি।
‘বিগ বস’ হাউসের দীর্ঘদিনের একটি নিয়ম রয়েছে। ঘর থেকে বিদায় নেওয়ার সময় প্রতিযোগীরা একটি বিশেষ বড় বোর্ডে নিজেদের মনের কথা বা স্মৃতিচিহ্ন লিখে যান। এতদিন ধরে যাঁরা এই ঘর ছেড়েছেন, তাঁদের প্রত্যেকের হাতের লেখা ও স্মৃতি সেই বোর্ডে যত্ন করে সংরক্ষিত ছিল। কিন্তু নন্দিনীর প্রস্থান সহ্য করতে না পেরে রাজবীর হঠাৎই সেই বোর্ডের সমস্ত লেখা মুছে দেওয়ার মতো এক অদ্ভুত ও দায়িত্বজ্ঞানহীন কাজ করে বসেন।
সায়কের পোস্ট—

বোর্ডের লেখা মুছে যাওয়ার বিষয়টি নজরে আসতেই ঘরের বাকি প্রতিযোগীরা তীব্র প্রতিবাদ জানান। সকলের প্রশ্নের মুখে পড়ে রাজবীর সাফাই দেন যে, নন্দিনীর লেখা কে বা কারা মুছে দিয়েছে তা তিনি জানেন না! উল্টে তাঁর দাবি, “নন্দিনীর লেখা না থাকলে এখানে আর কারোও লেখা থাকবে না।” কিন্তু তাঁর এই যুক্তি মানতে নারাজ সতীর্থরা। সকলের মুখেই এক কথা শোনা যায়— নন্দিনী ঘর ছাড়ার আগে নিজের লেখা নিজেই মুছে দিয়ে গিয়েছিলেন। সবার মুখে এই সত্যিটা শোনার পর রাজবীর চুপসে গেলেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। বোর্ডের অন্যান্য প্রতিযোগীদের বহু স্মৃতি ও লেখা চিরতরে মুছে ফেলেন তিনি।
খুব স্বাভাবিকভাবেই ঘরের সহপ্রতিযোগীরা রাজবীরের এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হন। তবে শুধু ঘরের ভেতরের লড়াই নয়, এই ঘটনায় গর্জে উঠেছে নেটপাড়াও। বিগ বসের আরেক জনপ্রিয় প্রতিযোগী ও অভিনেতা সায়ক চক্রবর্তী এই পুরো ঘটনাটি সামনে এনে সোশাল মিডিয়ায় রাজবীর ও নন্দিনীর সম্পর্ককে নিয়ে সায়ক লেখেন, “এত মানুষের স্মৃতি কি এক নিমিষে মুছে দেওয়া যায়? এই ভালোবাসা যেন বিয়ে অবধি যায়! ওদের বিয়ের নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড!”
সায়কের এই ক্যাপশন থেকেই পরিষ্কার যে, গোটা ঘটনাটিতে তিনিও কতটা বিরক্ত। শুধু সায়ক নন, বিগ বসের ঘরের বাইরে থাকা দর্শকরাও রাজবীরের এই কাণ্ডকে সহজভাবে নিতে পারছেন না। নন্দিনীর প্রতি রাজবীরের এই অন্ধ ভালোবাসার সততা নিয়েও এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। বাস্তব জীবনে এই প্রেম আদৌ টিকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।
