AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

10 minute sweet yogurt: ভাইফোঁটায় মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মিষ্টি দই

Instant mishti doi: ভাইফোঁটার দিন বাড়িতে মিষ্টি দই আনতে ভুলে গিয়েছেন? ঘাবড়াবেন না! মাত্র ১০ মিনিটে রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। রইল সহজ ভাপা দইয়ের রেসিপি।

10 minute sweet yogurt: ভাইফোঁটায় মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মিষ্টি দই
কীভাবে বানাবেন?Image Credit: AI Tool
| Updated on: Nov 09, 2026 | 4:01 PM
Share

ভাইফোঁটার (Bhai Phonta) সকাল থেকেই বাড়িতে হুলুস্থুল কাণ্ড। ভাইয়ের জন্য এলাহি আয়োজন। মাটন কষা থেকে পোলাও, মেনুতে কিছুই বাদ নেই। কিন্তু ভরপেট খাওয়ার পর শেষ পাতে যদি দই না থাকে? ব্যাস, দিদির প্রেস্টিজ একেবারে পাংচার! সকালের হাজারো কাজের চাপে দইয়ের কথা আপনি বেমালুম ভুলে গিয়েছেন। এদিকে দোকান থেকে কিনে আনারও আর সময় নেই। একদম ঘাবড়াবেন না। আপনার মান বাঁচাতে হাজির এই ১০ মিনিটের জাদুকরী রেসিপি। রান্নাঘরের সাধারণ কয়েকটা জিনিস দিয়েই চটপট বানিয়ে ফেলুন দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। এর পোশাকি নাম ‘ভাপা দই’। খেতেও ফাটাফাটি, আর বানানোও খুব সোজা।

কী কী উপকরণ লাগবে?

  • জল ঝরানো টক দই: ১ কাপ
  • কনডেন্সড মিল্ক: ১ কাপ (ভাই বেশি মিষ্টি খেলে পরিমাণ বাড়াতে পারেন)
  • ঘন দুধ: আধা কাপ
  • এলাচ গুঁড়ো: আধা চা চামচ

কীভাবে বানাবেন এই মিষ্টি দই?

  • প্রথমে একটা বাটিতে জল ঝরানো টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন দইয়ে যেন কোনও দানা না থাকে। মিশ্রণটি একদম মসৃণ হতে হবে।
  • এরপর ওর সঙ্গে কনডেন্সড মিল্ক আর তরল দুধ ঢেলে দিন। ছড়িয়ে দিন সামান্য এলাচ গুঁড়ো। এবার সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। কনডেন্সড মিল্ক ব্যবহার করছেন বলে আলাদা করে চিনি দেওয়ার কোনও দরকার নেই।
  • এবার একটা স্টিলের টিফিন বাক্সে সামান্য ঘি বা মাখন মাখিয়ে নিন। মিশ্রণটা তাতে ঢেলে দিন। বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করুন। ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও ঢাকতে পারেন। খেয়াল রাখবেন, ভাপানোর সময় ভেতরে যেন জল না ঢোকে।
  • গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল দিন। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসান। জল ফুটতে শুরু করলে বাটিটা সাবধানে তার ওপর বসিয়ে দিন। কড়াইটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে ঠিক ১০ মিনিট ভাপিয়ে নিন।
  • ব্যাস, আপনার ম্যাজিক তৈরি! গ্যাস বন্ধ করে বাটি ঠান্ডা হতে দিন। ঢাকনা খুলে দেখবেন দই চমৎকার জমে গিয়েছে। এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

ভাই যখন প্রথম চামচ মুখে দিয়ে তৃপ্তির হাসি হাসবে, তখন বুঝবেন আপনার দিদিগিরি একেবারে সুপারহিট!

Follow Us