AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ভাঙছে দুর্নিবার-ঝিলমের বন্ধুত্ব?

Jhilam-Durnibar: বিগ বস বাংলার ঘরে বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। দুর্নিবার সাহার আচরণে বিরক্ত ঝিলম গুপ্ত। তরমুজের বীজ ফেলা থেকে শুরু করে ভরত কলের উসকানি, সত্যিই কি ভাঙতে চলেছে বন্ধুত্ব? কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ভাঙছে দুর্নিবার-ঝিলমের বন্ধুত্ব?
কী ঘটেছে?
| Updated on: Sep 25, 2026 | 9:15 AM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে কখন যে কী হয়, তা বলা সত্যিই খুব মুশকিল। আজ যে পরম বন্ধু, কাল সে-ই হয়ে উঠতে পারে ঘোর শত্রু! ঠিক এমনটাই দেখা গেল বিগ বসের বাড়িতে। দীর্ঘদিনের বন্ধু দুর্নিবার সাহার উপর বেজায় চটেছেন ঝিলম গুপ্ত। আর সেই রাগের আগুনে রীতিমতো ঘি ঢাললেন অভিনেতা ভরত কল!

ঘটনাটি ঘটেছে লাক্সারি বাজেট টাস্ক শেষ হওয়ার পর, একদম গভীর রাতে। বাড়ির লনে একা বসেছিলেন ঝিলম। মুখটা তাঁর বেশ গম্ভীর। তাঁকে এমন চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসেন ভরত কল। কারণ জানতে চাইলে ঝিলম একটু নীচু গলায় জানান, দুর্নিবারের আচরণ তাঁর একদম ভালো লাগছে না। ঘরের ভেতর দু’জনের বেশ ভালোই গল্প হচ্ছিল। কিন্তু বাইরে আসতেই দুর্নিবার নাকি তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। ঝিলমের কথায়, দুর্নিবার নাকি অদ্ভুতভাবে তাকিয়ে দুপধাপ পা ফেলে চলে গিয়েছেন। এই অকারণ এড়িয়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না ঝিলম। তাই তিনিও আর কোনও কথা বলেননি।

এরপরই আসরে নামেন ভরত কল। তিনি বলেন, দুর্নিবার নাকি বুঝে গিয়েছেন যে আজ সারা বাড়ি তাঁকে নিয়েই কথা বলছে। ভরতের দাবি, কালই হয়তো দুর্নিবার কান্না-কান্না মুখ করে এসে ক্ষমা চাইবেন। শুধু তাই নয়, ভরত জানান দুর্নিবার নাকি কখনও সৃজলার সঙ্গে, আবার কখনও অ্যালেক্সের সঙ্গে গেম খেলছেন। ভরতের কথা শুনে ঝিলমও আক্ষেপ করে বলেন, “আমারই ওকে বুঝতে ভুল হয়েছে!”

বেশ কিছুদিন ধরেই দুর্নিবার ও ঝিলমের বন্ধুত্বে ফাটল দেখা যাচ্ছে। ক্যাপ্টেন তনুশ্রীর ঘরে আড্ডা দিতে দিতে ঝিলম তাঁকে জানান যে, দুর্নিবারের আচরণ তাঁর মোটেই ভালো লাগছে না। দুর্নিবার নাকি থু থু করে তাঁর গায়ে তরমুজের বীজ ফেলছিলেন, যা ঝিলমের খুব খারাপ লেগেছে।

সেদিন দুপুরেই ‘রোবট-মানুষ’ টাস্কের সময় ভরতের সঙ্গে দুর্নিবারের প্রচণ্ড ঝগড়া হয়েছিল। তখন কিন্তু ঝিলম বন্ধুর পাশেই দাঁড়িয়েছিলেন। এমনকি দুর্নিবারকে ভরত যখন “আরও একটা রাজবীর” বলে খোঁচা দেন, তখন কেউ সেটা ভালোভাবে নেননি। অন্যদিকে, জিতু কমলও দুর্নিবারের উপর বিরক্ত, যা তিনি আগেই তনুশ্রী ও সোহিনীকে জানিয়েছিলেন।

এখন দেখার বিষয়, এই ভাঙা বন্ধুত্ব আবার জোড়া লাগে কি না। ভরত কলের কথাই কি সত্যি হবে? দুর্নিবার কি সত্যিই ক্ষমা চাইবেন, নাকি বিগ বসের ঘরে নতুন কোনও চমক অপেক্ষা করে আছে? দর্শকদের চোখ এখন সেদিকেই।

Follow Us