AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘ওর স্ক্রিপ্টও কি নিজেই বানায়? নাকি কনসেপ্ট অন্য কারও?’ নিরঞ্জনকে নিয়ে বিস্ফোরক রূপালি

Rupali Rai Bhattacharya: বিগ বসের ঘরে লাফটারসেন ওরফে নিরঞ্জন মণ্ডলের আচরণ নিয়ে হতাশ অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য। দীর্ঘ ফেসবুক পোস্টে নিরঞ্জনকে সরাসরি তোপ দাগলেন তিনি। তাঁর খটকা, লাফটারসেনের ভিডিয়োর স্ক্রিপ্ট কি আসলেই তাঁর নিজের লেখা? নিজের ফেসবুক পোস্টে রূপালি ঠিক কী কী বলেছেন?

Bigg Boss Bangla: 'ওর স্ক্রিপ্টও কি নিজেই বানায়? নাকি কনসেপ্ট অন্য কারও?' নিরঞ্জনকে নিয়ে বিস্ফোরক রূপালি
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Sep 13, 2026 | 11:10 AM
Share

নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal) ওরফে লাফটারসেন! সোশাল মিডিয়ায় তাঁর ভিডিয়ো মানেই হাসির ফোয়ারা। কিন্তু ‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) ঘরে তিনি ঠিক কেমন? টিভির পর্দায় তাঁকে দেখে রীতিমতো হতাশ অনেকেই। এবার তাঁর কন্টেন্ট নিয়ে সরাসরি তোপ দাগলেন অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য। তাঁর খটকা, লাফটারসেনের ভিডিয়োর স্ক্রিপ্ট কি আসলেই তাঁর নিজের লেখা? নিজের ফেসবুক পোস্টে রূপালি ঠিক কী কী বলেছেন?

হঠাৎ ‘গবেট’ হলেন কী করে?

রূপালি তাঁর পোস্টে পরিষ্কার লিখেছেন, “আমি laughtersen-এর কন্টেন্ট এবং পারফরমেন্সের ফ্যান। কিন্তু বিগবসের রিয়্যালিটি চেকে লাফটারসেনের ছিটেফোঁটা নিরঞ্জনের মধ্যে নেই মনে হচ্ছে। একজন ইন্টেলেকচুয়াল মানুষ তো রিয়্যালিটি শোতে গিয়ে হঠাৎ গবেট হয়ে যেতে পারে না।”

ঝিলম বনাম নিরঞ্জন

বিগ বসের আরেক প্রতিযোগী ঝিলম গুপ্তের সঙ্গেও নিরঞ্জনের তুলনা টেনেছেন রূপালি। তিনি লিখেছেন, “ঝগড়া সবাই করে না। সেটা যে কোনও সম্মানীয় মানুষই মানে। কিন্তু ঝিলম যে কন্টেন্ট ক্রিয়েটর সেটা কাউকে বলে দিতে হচ্ছে না। যে কোনও বিষয় থেকে ও সেন্স অফ হিউমার খুঁজে নিচ্ছে।”

এর ঠিক পরেই রূপালির চাঁচাছোলা আক্রমণ, “কিন্তু নিরঞ্জনের না আছে ইন্টেলেক্ট, না আছে সেন্স অফ হিউমার। মাঝখান থেকে হঠাৎ একদিন জন্মাষ্টমীর টাস্ক করতে গিয়ে অকারণে চিৎকার শুরু করল। এটা তারাই করে যাদের অ্যাটেনশন পাওয়ার ইচ্ছে আছে অথচ কন্টেন্ট বানানোর যোগ্যতা নেই। ওকে জাস্ট একজন নন-ইন্টেলেকচুয়াল ফেক ইডিয়ট লাগছে।”

স্ক্রিপ্ট কি অন্য কারও? সবশেষে নিরঞ্জনের কন্টেন্ট তৈরির ক্ষমতা নিয়েই বড় প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি সরাসরি সন্দেহ প্রকাশ করে লিখেছেন, “এবার আমার খটকা লাগছে ওর স্ক্রিপ্টও কি নিজেই বানায়? নাকি ও শুধু পারফর্ম করে, কনসেপ্ট আর কারোর?”

রূপালির এই চাঁচাছোলা পোস্ট ঘিরে এখন সোশাল মিডিয়ায় তুমুল চর্চা। প্রেরণা ভট্টাচার্য বা সোনালী চৌধুরীর মতো অভিনেত্রীরাও তাঁর সঙ্গে একমত হয়েছেন। তাঁর মতে যে বিগ বসের ঘরে লাফটারসেনের জাদু যে একেবারেই চলছে না, তা এই আলোচনা থেকেই স্পষ্ট।

Follow Us