AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: বিগ বসে এন্ট্রি নিচ্ছেন সৌরভ দাস! জানেন এ সপ্তাহে আউট হবেন কোন ২ প্রতিযোগী?

Bigg Boss Elimination: তবে সৌরভের আগমনের খবরের চেয়েও বড় চমক অপেক্ষা করছে চলতি সপ্তাহের এলিমিনেশনে। এ সপ্তাহে বিগ বসের ঘর থেকে বাদ পড়তে চলেছেন একজন নন, দু-দু’জন প্রতিযোগী! শনি ও রবিবার মিলিয়ে হতে চলেছে এই ‘ডাবল এলিমিনেশন’।

Bigg Boss Bangla: বিগ বসে এন্ট্রি নিচ্ছেন সৌরভ দাস! জানেন এ সপ্তাহে আউট হবেন কোন ২ প্রতিযোগী?
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 4:52 PM
Share

‘বিগ বস বাংলা’-র অন্দরে ড্রামা ও উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাজবীর ও জীতু কমলের পর এবার কি নতুন ওয়াইল্ড কার্ডের চমক আসতে চলেছে? রাজবীর ঘরে ঢুকেই গোটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন, অন্যদিকে জীতুর শান্ত মাথার চাল বদলে দিচ্ছে সমীকরণ। আর এই জমে ওঠার মুহূর্তেই টেলিপাড়ায় নতুন শোরগোল—বিগ বসের ঘরে নাকি পা রাখতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা, ‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ দাস! গুঞ্জন সত্যি হলে চলতি সপ্তাহের মাঝপথেই সারপ্রাইজ এন্ট্রি নেবেন তিনি।

তবে সৌরভের আগমনের খবরের চেয়েও বড় চমক অপেক্ষা করছে চলতি সপ্তাহের এলিমিনেশনে। এ সপ্তাহে বিগ বসের ঘর থেকে বাদ পড়তে চলেছেন একজন নন, দু-দু’জন প্রতিযোগী! শনি ও রবিবার মিলিয়ে হতে চলেছে এই ‘ডাবল এলিমিনেশন’।

বাতিলের খাতায় কাদের নাম?

নেটিজেনদের বড় অংশের ধারণা, এ সপ্তাহে প্রথম কোপ পড়তে পারে বিদেশিনী প্রতিযোগী অ্যালেক্সজান্দ্রা ওরফে অ্যালেক্সের ওপর। বেশ কিছুদিন ধরেই তাঁর ব্যবহারে তিক্ত-বিরক্ত দর্শকরা। বিশেষ করে অন্য প্রতিযোগী রাজবীরকে বারবার ‘গরিব’ বলে কটাক্ষ করায় সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। নেটপাড়ার ক্ষোভের কথা এবং দর্শকদের না পছন্দ হওয়ায় জল্পনা—শনিবারই হয়তো বিদায়ঘণ্টা বাজবে অ্যালেক্সের।

অন্যদিকে, আরেক প্রতিযোগী সায়ক চক্রবর্তীর খেলায় প্রথম থেকেই চরম উদাসীনতা লক্ষ করেছেন দর্শকরা। যেখানে বাকি প্রতিযোগীরা টিকে থাকার লড়াইয়ে ক্যামেরার নজর কাড়তে মরিয়া, সেখানে সায়কের পারফরম্যান্স অনেকটাই ফিকে। তাই রবিবারের এলিমিনেশনে সায়কের বিদায় হওয়াটা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন দর্শকদের একাংশ।

তবে বিগ বসের ঘরে যে শেষ মুহূর্তে যেকোনও মোড় ঘুরতে পারে, তা বলাই বাহুল্য। এখন দেখার, জল্পনা সত্যি করে সৌরভের প্রবেশ আর অ্যালেক্স-সায়কের বিদায় ঘটে কি না!

Follow Us