AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জিতুর ‘স্যাটেলাইট’! নন্দিনী আগুনে ঘি ঢালতেই গড়গড় করে জীতুর ভালোবাসার কথা বলে দিলেন সৃজলা

Srijla-Jeetu Love: 'বিগ বস বাংলা'-র ঘরে আচমকাই রং বদল! শনের সঙ্গে চর্চিত প্রেমের মাঝেই কি তবে জিতুকে মন দিয়ে বসলেন সৃজলা? অভিনেত্রীর এক কথাতেই তোলপাড় নেটপাড়া। ঠিক কী ঘটেছে বিগ বসের ঘরে?

জিতুর 'স্যাটেলাইট'! নন্দিনী আগুনে ঘি ঢালতেই গড়গড় করে জীতুর ভালোবাসার কথা বলে দিলেন সৃজলা
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Nov 05, 2026 | 8:36 AM
Share

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha) আর অভিনেতা জিতু কমল, দু’জনেই এখন ‘বিগ বস বাংলা’-র ঘরের চর্চিত নাম। যেখানে সারাদিন কেবল ঝগড়া আর চিৎকার চলে, সেখানে আচমকাই যেন প্রেমের হাওয়া! এতদিন এঁদের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে কেবল কানাঘুষো চলছিল। এবার তাতেই যেন শিলমোহর দিলেন খোদ সৃজলা।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

গল্পের শুরুটা কিন্তু মোটেও রোমান্টিক ছিল না। বরং একটা ছোট্ট ঝগড়া থেকেই এই ঘটনার সূত্রপাত। সম্প্রতি জুতো রাখা নিয়ে জিতুর সঙ্গে বেশ কথা কাটাকাটি হয় সৃজলার। এর মধ্যে আবার আগুনে ঘি ঢালেন ঘরের আরেক সদস্য নন্দিনী। তিনি সৃজলাকে সোজা জিতুর ‘স্যাটেলাইট’ বলে খোঁচা দেন! এত বড় কথা শোনার পরেও জিতু যখন সৃজলার হয়ে একটাও কথা বললেন না, তখন অভিনেত্রীর অভিমান যেন বাঁধ মানল না। গাল ফুলিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়েন তিনি।

রণিতা এসে অনেক চেষ্টা করেও সৃজলার রাগ ভাঙাতে পারেননি। উল্টে সৃজলা সাফ জানিয়ে দেন, তিনি আর কিছুই মেটাতে চান না। এরপর পরিস্থিতি সামলাতে খোদ জিতু এগিয়ে আসেন। তিনি সৃজলাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা একটা টাস্ক চলছে, তাই উঠে খেলায় মন দেওয়া দরকার। কিন্তু সৃজলা তখন অন্য ঘোরে। অভিমানী গলায় তিনি জিতুকে বলেন, “অনেক করেছ।” এরপরই নিজে নিজে এমন একটা কথা বলে বসেন, যা শুনে দর্শকরাও অবাক! আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাবে। চাইনি ভালবেসে ফেলব।” আর এই একটা কথাতেই হইচই পড়ে গিয়েছে সব জায়গায়।

এই ঘটনার পর থেকেই দর্শকদের মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। নবনীতা দাসের সঙ্গে ডিভোর্সের পর জিতুর নাম নতুন করে কারও সঙ্গে জড়ায়নি। অন্যদিকে, ‘মন ফাগুন’ সিরিয়ালের সময় থেকেই শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৃজলার প্রেমের গুঞ্জন সবার জানা। তাহলে কি বিগ বসের ঘরে এসে বাইরের সব সমীকরণ বদলে গেল? উত্তর সময় বলবে।

Follow Us