Arjun Singh on BJP: ‘২৪ ঘণ্টার মধ্যে পেনসিলের মতো সোজা হবে…’,দলের কাদের নিয়ে মন্তব্য অর্জুনের?
Arjun Singh News: সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মার খেতে হয়েছে খোদ দলেরই বিধয়াককে। সেখানেও অভিযোগ উঠেছে তোলাবাজি। এবার সেই উত্তরও দিয়েছেন মন্ত্রী অর্জুন। বলেন, "আমি আবার বলছি, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ আসছে অ্যাকশন নেওয়া উচিত। পার্টিটা কঠোর ভাবে চালাতে হয়। নরম মনোভাব হলে MLA, জেলা প্রেসিডেন্ট মার খাবে।

কলকাতা: রাজ্যে ক্ষমতায় খুব বেশিদিন হয়নি বিজেপি এসেছে। এর মধ্যেই বিভিন্ন জেলা থেকে তোলাবাজির অভিযোগ সামনে আসছে। ছোট-বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এমনকী, মারধরের ঘটনার খবর, বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগও জেলা থেকে উঠে এসেছে। ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বার্তা দিয়েছেন কোনও ভাবে তোলাবাজি বরদাস্থ করা হবে না। কিন্তু তারপরও এই অভিযোগ উঠে আসায় এবার রাজ্য সভাপতিকে অ্যাকশন নিতে পরামর্শ মন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh)। পদক্ষেপ করলেই পেনসিলের মতো সোজা হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন পরিবহন মন্ত্রী।
অর্জুন কী বলেছেন?
রাজ্যের মন্ত্রী বলেন, “কঠোর হওয়া উচিত। যাঁরা এই সব করছে তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত।” এতবার নিষেধের পরও কেন দলের একাংশ কথা শুনছেন না? উত্তরে অর্জুন সিং বলেন, “দেখুন, বলে যদি না শোনে তাহলে তো অ্যাকশন নিতে হবে। দলের থেকে বড় কেউ নয়। যাঁর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে, তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
এরপরই শমীক ভট্টাচার্যের উদ্দেশে তাঁর মন্তব্য, “রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে বার্তা দেওয়ার কোনও অধিকার আমার নেই। আমি শুধু পরামর্শ দিতে পারি। তবে, একটু কঠোর হতে হবে। নয়ত, যে যা ইচ্ছা করবে। তাই কঠোর হতে হবে।”
সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মার খেতে হয়েছে খোদ দলেরই বিধয়াককে। সেখানেও অভিযোগ উঠেছে তোলাবাজি। এবার সেই উত্তরও দিয়েছেন মন্ত্রী অর্জুন। বলেন, “আমি আবার বলছি, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ আসছে অ্যাকশন নেওয়া উচিত। পার্টিটা কঠোর ভাবে চালাতে হয়। নরম মনোভাব হলে MLA, জেলা প্রেসিডেন্ট মার খাবে। চাইলে ২৪ ঘণ্টা লাগবে না…২৪ ঘণ্টার মধ্যে পেনসিলের মতো সোজা হবে।”
