AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: দুর্নিবারের জায়গা নিয়ে নিচ্ছেন নিরঞ্জন?

Bharat Kaul: বিগ বসের ঘরে সমীকরণ বদলাতে খুব বেশি সময় লাগে না। যে নিরঞ্জনের খেলা নিয়ে খোদ দাদাও সতর্ক করেছিলেন, তিনিই এখন গেমচেঞ্জার। ভরত কলের দাবি, ধীরে ধীরে দুর্নিবারের জায়গা দখল করে নিচ্ছেন লাফটারসেন। এবার কি তবে বিগ বসের অন্দরে নতুন কোনও লড়াইয়ের সাক্ষী হতে চলেছে দর্শক?

Bigg Boss Bangla: দুর্নিবারের জায়গা নিয়ে নিচ্ছেন নিরঞ্জন?
কী বলেছেন ভরত কল?
| Updated on: Oct 23, 2026 | 10:52 AM
Share

বিগ বসের বাড়িতে টিকে থাকতে গেলে শুধু জনপ্রিয়তা নয়, প্রয়োজন হয় বুদ্ধি করে সঠিক সময়ে সঠিক চাল দেওয়ার। কখনও চুপ থাকা, আবার কখনও নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়া, এই সব কিছুর উপরেই নির্ভর করে প্রতিযোগীদের ভবিষ্যৎ। শোয়ের শুরুর দিকে নিরঞ্জনের খেলা সেভাবে নজর কাড়েনি দর্শকদের। প্রতিযোগী হিসেবে তিনি কতটা সক্রিয় থাকবেন, সেই প্রশ্নও উঠতে শুরু করেছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, খোদ দাদাও তাঁর পারফরম্যান্স নিয়ে তাঁকে সতর্ক করে দেন। কিন্তু বিগ বসের নিয়মই হল, এখানে শেষ কথা বলে কিছু হয় না। প্রথম কয়েক দিনের খেলা দেখে কাউকে বিচার করা যায় না। আর ঠিক সেটাই প্রমাণ করে দিলেন নিরঞ্জন।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

গত কয়েক দিনে বিগ বসের ঘরের সমীকরণ একেবারে বদলে গিয়েছে। ভরত কলের একটি মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর মতে, বিগ বসের অন্দরে এখন সমস্ত কিছুই নাকি নিরঞ্জন নিয়ন্ত্রণ করছেন। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, লাফটারসেন নাকি ধীরে ধীরে দুর্নিবারের জায়গা নিয়ে নিচ্ছেন। শোয়ের শুরু থেকে দুর্নিবারকে নিয়ে দর্শকদের যে প্রত্যাশা ছিল, কিংবা তিনি ঘরে যে প্রভাব বিস্তার করেছিলেন, নিরঞ্জন এখন ঠিক সেই জায়গাতেই ভাগ বসাচ্ছেন। ভরত কলের কথায়, বাড়ির বাকি সদস্যরা এখন নিরঞ্জনের অনুপ্রেরণাতেই কাজ করছেন।

বাড়ির ভিতরে প্রতিযোগীদের মধ্যে সম্পর্ক, মতবিরোধ আর দলবদল প্রতিদিনই নতুন মাত্রা পায়। এমন পরিস্থিতিতে নিরঞ্জন যদি নিজের সিদ্ধান্তে অনড় থেকে পরিস্থিতি সামলাতে পারেন, তবে তাঁর গুরুত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছেন দর্শকদের একাংশ। একসময় যাঁর খেলায় থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল, তিনিই এখন বাড়ির মূল নিয়ন্ত্রক হয়ে উঠছেন। দাদার সেই সতর্কবার্তাই কি নিরঞ্জনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল? সেই তাগিদ থেকেই কি তিনি এতটা সক্রিয় হয়ে উঠেছেন? নাকি বাড়ির বদলে যাওয়া পরিস্থিতি তাঁকে নতুন করে নিজের খেলা সাজানোর সুযোগ করে দিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন টেলিভিশন স্ক্রিনে চোখ রাখছেন দর্শকরা।

রিয়্যালিটি শোয়ের আসল মজাই হল এই অপ্রত্যাশিত বাঁকগুলো। আজ যিনি পিছিয়ে আছেন, কাল তিনিই হয়তো সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। নিরঞ্জন যেভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছেন, তাতে দুর্নিবারের আধিপত্য তিনি খর্ব করতে পারবেন কি না, অথবা দুর্নিবার এই চ্যালেঞ্জের কী জবাব দেন, সেটাই এখন দেখার বিষয়। তবে ভরত কলের এই বক্তব্য প্রমাণ করে, ঘরের অন্দরে নিরঞ্জনের দাপট অনেকটাই বেড়েছে। আগামী দিনে তাঁর এই কৌশল কতটা কাজে আসে এবং বিগ বসের খেলায় তিনি কতটা এগোতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

Follow Us