‘কাউকে চুমু খাব না…’, কেন এমন সিদ্ধান্ত তামান্না ভাটিয়ার?
কেন এই সিদ্ধান্ত? তামান্নার কথায়, “আমার পুরো কেরিয়ারে আমি খুব একটা অন্তরঙ্গ দৃশ্য করিনি। যা করেছি, তা নামমাত্র।” অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি সচেতনভাবেই এই ধরনের দৃশ্য থেকে দূরত্ব বজায় রেখেছেন। তবে বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা যেভাবে নানা ধরনের ‘কনটেন্ট’ দেখছেন, তাতে অভিনয়ের সংজ্ঞা যে পাল্টাচ্ছে তা তিনি মেনে নিয়েছেন।

রুপোলি পর্দায় এখন তাঁরই জয়জয়কার। ‘আজ কি রাত’ বা ‘কাবালা’-র পর এবার ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে নেচে তামান্না ভাটিয়া প্রমাণ করে দিয়েছেন যে, বর্তমান সময়ে বলিউডের ‘আইটেম কুইন’ তিনিই। কিন্তু কেবল নাচ নয়, অভিনয় দক্ষতা দিয়েও দর্শকদের বারবার চমকে দিয়েছেন ‘বাহুবলী’ খ্যাত এই তারকা। বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ় ২’-তে তাঁর অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনই সাহসী দৃশ্যে তাঁর উপস্থিতি নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত পর্দার ‘লক্ষণরেখা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।
দীর্ঘ কেরিয়ারে তামান্নাকে খুব একটা ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি। কেন এই সিদ্ধান্ত? তামান্নার কথায়, “আমার পুরো কেরিয়ারে আমি খুব একটা অন্তরঙ্গ দৃশ্য করিনি। যা করেছি, তা নামমাত্র।” অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি সচেতনভাবেই এই ধরনের দৃশ্য থেকে দূরত্ব বজায় রেখেছেন। তবে বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা যেভাবে নানা ধরনের ‘কনটেন্ট’ দেখছেন, তাতে অভিনয়ের সংজ্ঞা যে পাল্টাচ্ছে তা তিনি মেনে নিয়েছেন।
নিজের মানসিকতা প্রকাশ করতে গিয়ে তামান্না জানান, তিনি চান না একজন অভিনেত্রী হিসেবে কোনও ভয় বা দ্বিধা তাঁর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াক। তাঁর মতে, চুম্বনের মতো দৃশ্য যদি চিত্রনাট্যের খাতিরে অপরিহার্য হয়, তবে তাকে কেবল অভিনয়ের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমার ধরণ পাল্টাচ্ছে, আর একজন শিল্পীকেও সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন।
তামান্না শুধু অভিনয়ের জন্যই নয়, মঞ্চ কাঁপানো নাচের জন্যও আকাশছোঁয়া পারিশ্রমিক নেন। সূত্রের খবর, গত বছরের শেষলগ্নে গোয়ার সমুদ্রসৈকতে এক রাজকীয় বর্ষবরণ অনুষ্ঠানে তামান্না তাঁর নাচের জাদুতে মুগ্ধ করেছিলেন দর্শকদের। সেই রাতে মাত্র ৬ মিনিটের একটি নাচের পারফরম্যান্সের জন্য তামান্না পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৬ কোটি টাকা! অর্থাৎ প্রতি মিনিটে ১ কোটি টাকা যা বর্তমানে বি-টাউনের অনেক প্রথম সারির নায়িকার ছবির পারিশ্রমিকের সমান।
নাচের ছন্দে শরীরী হিল্লোল হোক বা অভিনয়ের গভীরতা— তামান্না ভাটিয়া আজ এক অপ্রতিদ্বন্দ্বী নাম। নিজের শর্তে কাজ করা এবং সাহসী সিদ্ধান্তের মধ্য দিয়েই তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
