AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন আমিরের ভাগ্নে ইমরানকে বলিউডে আর দেখা যায় না?

Imran Khan: ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বলিউড ডেবিউ করেন ইমরান। ২০১৫-এ ‘কাট্টি বাট্টি’তে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজ করেন।

কেন আমিরের ভাগ্নে ইমরানকে বলিউডে আর দেখা যায় না?
ইমরান খান।
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 9:40 AM
Share

‘দিল্লি বেলি’ বলিউড সিনেমার ইতিহাসে নিঃসন্দেহে এক মাইলফলক। এক যুগ আগে যে বিষয়ের উপর কাজ করেছিলেন পরিচালক অভিনয় দেও, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। সে ছবিতে আমির খানের ভাগ্নে ইমরান খানের অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু তারপর ইমরান আর খুব বেশি ছবিতে কাজ করেননি। বরং বলিউড থেকে হারিয়েই গিয়েছেন বলে মনে করেন দর্শকের বড় অংশ। কেন ইমরানকে বলিউডে আর দেখা যায় না? সে কারণ ব্যখ্যা করলেন ‘দিল্লি বেলি’র পরিচালক অভিনয় দেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় বলেন, “আমি ইমরানের সঙ্গে আবার কাজ করতে ইচ্ছুক। ‘দিল্লি বেলি’র পর আরও কিছু ফিচার ফিল্ম ওকে অফার করেছিলাম। কিন্তু ও পরিচালনা করতে চেয়েছিল। অভিনয়ের থেকে পরিচালনা ওর বেশি পছন্দের। ব্যক্তিগত ভাবে ওর প্রতিভা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। বিশ্বের সিনেমা সম্পর্কেও ও যথেষ্ট খবর রাখে।”

অভিনয় মনে করেন, পরিচালনা নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ইমরান। ফলে পরিচালনা করলেও তাঁর প্রতিভার বিকাশ হবে বলে বিশ্বাস তাঁর। ২০০৮-এ ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বলিউড ডেবিউ করেন ইমরান। ২০১৫-এ ‘কাট্টি বাট্টি’তে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজ করেন। তারপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন। তবে অভিনয় জানিয়েছেন, গোটা ‘দিল্লি বেলি’ টিম ফের একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। ফলে সুযোগ পেলেই ফের ইমরানকে নিয়ে কাজ করবেন তিনি।

আরও পড়ুন, নভ্যার সঙ্গে কি প্রেম করছেন? সত্যিটা স্বীকার করলেন মিজান

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত