Kiss Day Gift Ideas: চুমুর সঙ্গে কী দেবেন নিজের ভালোবাসার মানুষকে?
Valentine’s Week 2026: এই গ্যাজেট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিলিকন লিপ-শেপড এই পণ্যটি বেছে নিচ্ছেন অনেকেই। বিশেষত যাঁরা দূরে থাকেন। লং ডিসটেন্স রিলেশনশিপের জন্য আদর্শ উপহার বলে মনে করছেন অনেকেই। তবে অবশ্যই নিরাপদ উপকরণ দেখেই কিনুন।

ভ্যালেন্টাইন সপ্তাহের প্রতিটি দিন ভালোবাসার মানুষদের কাছে বিশেষ দিন। কিন্তু ‘কিস ডে’ যেন একটু বেশি ব্যক্তিগত, একটু বেশি অন্তরঙ্গ। এই দিনে ভালোবাসা শব্দে নয়, স্পর্শে ধরা দেয়। একটুখানি চুমুতে লুকিয়ে থাকে অভিমান ভাঙানো, দূরত্ব ঘোচানো আর সম্পর্ককে আরও কাছে টেনে আনার প্রতিশ্রুতি। তাই এমন দিনে উপহারও হওয়া চাই বিশেষ যাতে থাকে যত্ন আর ভালোবাসার মিশেল ঘটে। শুধু গোলাপ, চকোলেট নয়, এবার কিস ডে-তে দিন এমন কিছু, যা মুহূর্তটাকে করে তুলবে আরও স্মরণীয়।
কিস প্র্যাকটিস মেশিন
এই গ্যাজেট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিলিকন লিপ-শেপড এই পণ্যটি বেছে নিচ্ছেন অনেকেই। বিশেষত, যাঁরা দূরে থাকেন। লং ডিসটেন্স রিলেশনশিপের জন্য আদর্শ উপহার বলে মনে করছেন অনেকেই। তবে অবশ্যই নিরাপদ উপকরণ দেখেই কিনুন।
প্রিমিয়াম লিপ কেয়ার কিট
লিপ স্ক্রাব, লিপ মাস্ক, হাইড্রেটিং লিপবাম—একসঙ্গে সাজিয়ে ছোট্ট একটি কিট বানাতে পারেন। ঠোঁট নরম ও মসৃণ রাখবে, আর বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলবে এই উপহার।
লং-লাস্টিং লিপস্টিক সেট
ম্যাট বা গ্লসি সঙ্গীর পছন্দমতো শেড বেছে নিন। ভিটামিন ই বা শিয়া বাটার সমৃদ্ধ লিপস্টিক হলে ঠোঁট ভালো থাকবে।
কাস্টমাইজড ‘কিস কুপন’ বুক
নিজের হাতে বানানো ছোট্ট বুকলেট, যেখানে লেখা থাকবে যেখানে ফার্স্ট কিস থেকে শুরু করে ছোট ছোট মুহূর্ত লিখতে পারেন।
কাস্টম প্রিন্টেড মগ বা কুশন
দু’জনের প্রিয় মুহূর্তের ছবি বা মিষ্টি মেসেজ ছাপিয়ে দিতে পারেন। প্রতিদিন ব্যবহার করার সময় মনে পড়বে বিশেষ দিনের কথা।
ফ্লেভার্ড লিপবাম
ফ্লেভার্ড লিপবাম কিস ডে-র মেজাজের সঙ্গে একদম মানানসই। নারী পুরুষ উভয়কেই উপহার হিসেবে দেওয়া যায়।
রোমান্টিক ডেট নাইট সেটআপ
ঘরে মোমবাতি, হালকা আলো আর প্রিয় গান সঙ্গে একটি ছোট্ট উপহার দিতে পারেন কাছের মানুষকে। কখনও কখনও মুহূর্তই বিশেষ দিন কে আরও বিশেষ করে তোলে।
