AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসছে নতুন অতিথি, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন করিনা

নতুন অতিথির অপেক্ষায় দিন গুণছে পরিবার।

আসছে নতুন অতিথি, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন করিনা
আগামী বছরের গোড়াতেই নতুন অতিথি আসছে পতৌদি পরিবারে।
| Updated on: Dec 14, 2020 | 5:09 PM
Share

তৈমুর জন্মাবার সময়েও বেবিবাম্প নিয়ে পাপারাৎজির সামনে এসেছিলেন করিনা কপূর। করেছিলেন র‍্যাম্প ওয়াক। এ বারেও বদলানো না দৃশ্য। আগামী বছরের গোড়াতেই নতুন অতিথি আসছে পতৌদি পরিবারে। করিনাও শেয়ার করলেন তাঁর বেবিবাম্পের ছবি। বেবি পিঙ্ক স্পোর্টস ওয়ারে আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সামনে। ক্যাপশনেও মা হওয়ার আনন্দের ছোঁয়া। করিনা লিখেছেন, “পুমা ইন্ডিয়ার সেটে আমরা দু’জন”।

করিনার ওই পোস্টে উপচে পড়ছে ভক্তদের আনন্দ। একজন লিখেছেন, “বেবি বেবোকে দেখার অপেক্ষায়”। আর একজনের বক্তব্য, “তুমি সবসময়েই গরজাস।” করিনা বন্ধু মাসাবাও উচ্ছ্বসিত। তিনি কমেন্ট করেছেন, ‘ফ্যাব’। কিছু দিন আগেই স্বামী সইফ আলি খানের সঙ্গে ছেলে তৈমুরকে নিয়ে পালামপুরে গিয়েছিলেন করিনা। সপরিবারের ছুটি কাটিয়ে কিছু দিন আগেই বাড়ি ফিরেছেন তাঁরা।

সন্তানের নাম কি কিছু ঠিক করেছেন তাঁরা? নেহা ধুপিয়ার এক সাক্ষাৎকারে করিনা জানান, “তৈমুরের নাম নিয়ে এত আলোচনা হওয়ার পর এখনও পর্যন্ত এ সব নিয়ে কিছুই ভাবিনি আমরা। একেবারে শেষ মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছি।” প্রসঙ্গত করিনার প্রথম সন্তান জন্মাবার পর তার নাম তৈমুর রাখায় ক্ষুব্ধ হয়েছিল আমজনতার একাংশ। তাঁদের যুক্তি ছিল, তৈমুর ছিলেন স্বৈরাচারী শাসক। যিনি ভারতে সাম্রাজ্য বিস্তারের জন্য প্রভূত লুটপাট চালিয়েছিলেন। তাঁর নামেই কেন সন্তানের নাম রাখলেন সইফ-করিনা? প্রশ্ন ছিল তাঁদের।

এ বারে আর কোনও আলোচনা-গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ সেলেব জুটি। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে পরিবার।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত