AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

“সুশ… তোমাকে খুব মিস করি”, বললেন বাণী, মন খারাপ পরিণীতিরও

Sushant Singh Rajput and Rishi Kapoor: 'শুধ দেসি রোম্যান্স'-এ তাঁদের প্রিয় সহ-অভিনেতাদের মনে করলেন ছবির দুই অভিনেত্রী বাণী কাপুর ও পরিণীতি চোপড়া।

সুশ... তোমাকে খুব মিস করি, বললেন বাণী, মন খারাপ পরিণীতিরও
'শুধ দেসি রোম্যান্স' ছবির দৃশ্য
| Edited By: | Updated on: Sep 07, 2021 | 12:00 PM
Share

আট বছর আগে মুক্তি পেয়েছিল ‘শুদ্ধ দেসি রোম্যান্স’ ছবিটি। ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। ছিলেন ঋষি কাপুরও। তাঁরা কেউই এই পৃথিবীতে আর নেই। প্রিয় সহ-অভিনেতাদের মনে করলেন ছবির দুই অভিনেত্রী বাণী কাপুর ও পরিণীতি চোপড়া।

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘শুদ্ধ দেসি রোম্যান্স’। ছবি পরিচালনা করেছিলেন মণীশ শর্মা। বর্তমান সম্পর্ক ও প্রেম নিয়ে ছিল ছবি। মুখ্য পুরুষ চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর ছিল দু’জন নায়িকা – পরিণীতি ও বাণী। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কাপুর। তখন কে জানত, ৮ বছর পর তাঁরা দু’জনে আর এই পৃথিবীতে থাকবেন না।

নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন পরিণীতি। লিখেছেন, “সুশ… তোমাকে খুব মিস করি। ঋষি স্যার আপনাকেও খুব মিস করি আমি। আজ আপনাদের দু’জনের কথাই খুব মনে পড়ছে।”

পরিণীতির মতো বাণীও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির একটি দৃশ্য। ক্যাপশনে ব্যক্ত করেছেন নিজের মনের কথা। লিখেছেন, “তুমি তোমার শুরুটা সবসময়ই মনে করতে। তুমি জানতে কোথা থেকে শুরু করেছ। নিজের কথা বলতে পারি, আমি আজ এই জায়গায় থাকতামই না যদি পরিচালক মণীশ শর্মা না থাকতেন। আমি একজন শান্ত প্রকৃতির মানুষ। কিন্তু ছবিতে আমার চরিত্রটা বেশ সাহসী ছিল। ছবিতে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলাম আমি। আর এখনও পর্যন্ত সুশান্তই আমার সেরা সহ-অভিনেতা। তোমাকে মিস করি আমি। পরির সঙ্গে একটাই গুরুত্বপূর্ণ সিন ছিল আমার। ভয়ে কাঁপছিলাম। আমাকে শান্ত করেছিল পরি…।”

আরও পড়ুনHappy Teachers Day: স্কুুলে না গিয়ে অনলাইনেই খুদে শিল্পীদের শিক্ষক দিবস

আরও পড়ুনআদিত্য রায় কাপুরকে পাশে নিয়ে ‘গুড নিউজ’ শেয়ার করলেন ম্রুণাল

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…