AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একসঙ্গে রাগ এবং দুঃখ প্রকাশ করলেন ইমন! কিন্তু কেন?

Iman Chakraborty: ইমন নিজের যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে কোনও পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে তিনি। এ ছবি অতীতের।

একসঙ্গে রাগ এবং দুঃখ প্রকাশ করলেন ইমন! কিন্তু কেন?
ইমন চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 7:42 AM
Share

একই সঙ্গে রেগে যাচ্ছেন। আবার দুঃখও পাচ্ছেন। অন্তত ইমন চক্রবর্তী নিজের শেষ পোস্টে যে ধরনের ইমোজি ব্যবহার করেছেন, তাতে তো তাঁর মনোভাব স্পষ্ট। ছবি দেখে অনুরাগীদের মনে হয়েছে আসলে ইমন মিস করছেন। আর সে কারণেই হয়তো একসঙ্গে রাগ এবং দুঃখের বহিঃপ্রকাশ। কিন্তু কী মিস করছেন গায়িকা?

ইমন নিজের যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে কোনও পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে তিনি। এ ছবি অতীতের। প্যানডেমিকের কারণে বেড়াতে যাওয়ার ইচ্ছে দমন করতে হচ্ছে অনেককেই। ইমনও ব্যতিক্রম নয়। সে কারণেই হয়তো পুরনো ছবি শেয়ার করে, মন ভাল রাখার চেষ্টা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যাবো পাহাড়’।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় সুরারোপ করে এই প্রথম কাজ করলেন ইমন। আগামী ৩১ জুলাই মুক্তি পাবে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় সুর দিয়ে তৈরি সেই অন্য রকম কম্পোজিশন। নতুন এই গানের প্রসঙ্গে ইমন আগেই বলেছিলেন, “একটা ইউনিক কম্পোজিশন গাইলাম। পিন্টুদা, পিন্টু ঘটক অত্যন্ত গুণী মিউজিশিয়ান। আমাকে একদিন ফোন করে বললেন, অগ্নিভ একটা কম্পোজিশন ভেবেছে তোর জন্য। আমি তো প্রথমে শুনে ভেবেছিলাম, রবীন্দ্রনাথের কবিতাতে সুর, কী ভাবে পারব আমি জানি না। তারপর তো ভাল কাজ হয়েছে। এটা টিমওয়ার্ক। গৌতমদা রেকর্ড করেছেন। মিল্টনদা ভিডিয়োগ্রাফিতে রয়েছেন।”

এই অন্য রকম কাজের নেপথ্যে কোন ভাবনা কাজ করেছিল? সে প্রসঙ্গে অগ্নিভ বলেছিলেন, “রবীন্দ্রনাথের লেখার ইন্টারপ্রিটেশন নানা ভাবে করা যায়। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার খুব পছন্দের কবিতা। সেটা মিউজিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ক্লাসিক্যাল গানকে এ ভাবে জাস্টিস করা পিন্টুদার পক্ষেই সম্ভব। এই কম্পোজিশনের জন্য ইন্ডিয়ান ক্লাসিক্যালের উপর দখল আছে, এমন দরাজ গলার প্রয়োজন ছিল। ইমনকে সেই কারণেই ভেবেছিলাম। আশা করছি যে কাজটা করেছি, সকলের ভাল লাগবে।”

আরও পড়ুন, ননদদের সঙ্গে ‘গেম টাইম’, শ্বশুরবাড়ির মুহূর্ত শেয়ার করলেন দেবলীনা

Follow Us
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন