AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মামা-ভাত নয়, মাসি-ভাত’, নতুন ট্রেন্ড সেট করলেন দেবচন্দ্রিমা?

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় সম্প্রতি তাঁর দিদির ছেলের অন্নপ্রাশনে খুদেকে প্রথম পায়েস খাওয়ালেন। খুদের নাম অদ্ভিক। অদ্ভিকের মুখেভাতের খুব সুন্দর কিছু ছবি দেবচন্দ্রিমা তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। বাঙালি বাড়িতে সন্তানের জন্মের ছ' মাস পর মুখেভাতের অনুষ্ঠানের চল রয়েছে। এদিন প্রথম ভাত বা পায়েস মুখে দেওয়া হয় শিশুদের। তবে এত বছর ধরে যে প্রথা চলে আসছে, তাতে মামা অন্নপ্রাশনে প্রথম ভাত খাওয়ান। যে কারণে এই অনুষ্ঠানকে মামা-ভাতও বলা হয়।

'মামা-ভাত নয়, মাসি-ভাত', নতুন ট্রেন্ড সেট করলেন দেবচন্দ্রিমা?
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 5:31 PM
Share

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিনহা রায় সম্প্রতি তাঁর দিদির ছেলের অন্নপ্রাশনে খুদেকে প্রথম পায়েস খাওয়ালেন। খুদের নাম অদ্ভিক। অদ্ভিকের মুখেভাতের খুব সুন্দর কিছু ছবি দেবচন্দ্রিমা তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। বাঙালি বাড়িতে সন্তানের জন্মের ছ’ মাস পর মুখেভাতের অনুষ্ঠানের চল রয়েছে। এদিন প্রথম ভাত বা পায়েস মুখে দেওয়া হয় শিশুদের। তবে এত বছর ধরে যে প্রথা চলে আসছে, তাতে মামা অন্নপ্রাশনে প্রথম ভাত খাওয়ান। যে কারণে এই অনুষ্ঠানকে মামা-ভাতও বলা হয়।

তবে সেই ট্রেন্ডে বদল আনলেন অভিনেত্রী। এমনকী এটাও দেখা যায়, দুই বোনের বাড়িতে কোনও নিকট আত্মীয় ভাইকে অন্নপ্রাশনের ভাত খাইয়ে দিতে বলা হয়। কিন্তু মাসি এই অনুষ্ঠান করতে পারেন, এমনটা মনে করেন না অনেকেই। দেবচন্দ্রিমা বললেন, ”আমার নিজের দিদির ছেলেকে আমি প্রথম পায়েস খাওয়াই, এটা আমার মা চেয়েছিলেন। আমরা দুই বোন। আমাদের ভাই নেই। তবে নিকট আত্মীয়দের মধ্যে কেউ-কেউ আছে, যারা অদ্ভিককে ভাত খাওয়াতেই পারত। মানে আমরা অনুষ্ঠানটা মামা-ভাত করতে চাইলে, করতে পারতাম। কিন্তু আমার মা বলল, মাসি-ভাত হবে।”

দেবচন্দ্রিমা যোগ করলেন, ”আমরা দুই বোন। বাড়ির যে কোনও ধরনের অনুষ্ঠান আমরাই করি। সেটা কোনও পুজো হোক বা অন্য কোনও অনুষ্ঠান হোক।” এই অনুষ্ঠানে সকলের উপস্থিতিই বলে দিচ্ছে, ভাবনায় বদল আসছে।

কাজের ক্ষেত্রে দেবচন্দ্রিমার পরিধি এখন আরও বড়। বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই কাজ করতে তিনি সমান স্বচ্ছন্দ। অনুরাগীরা তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় রয়েছেন।