AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোথায় বেবিবাম্প? সিংঘম রিটার্নস সেটে দেখা মিলল দীপিকার

Bollywood Gossip: অম্বানিদের অনুষ্ঠানেই তাঁকে যখন প্রথম নাচতে দেখা গিয়েছিল, তখন থেকেই উঠেছিল প্রশ্ন। তিনি কি আদপে অন্তঃসত্ত্বা? যদিও তাঁকে নিয়ে সেই প্রশ্ন যতই চর্চার কেন্দ্রে জায়গা করে নিক না কেন, তিনি যে সেপ্টেম্বরে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, তা একপ্রকার স্পষ্ট।

কোথায় বেবিবাম্প? সিংঘম রিটার্নস সেটে দেখা মিলল দীপিকার
দীপিকা-রণবীর।
| Edited By: | Updated on: Apr 17, 2024 | 6:30 PM
Share

অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সুখবর। কারণ এবার আর জল্পনা নয়। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন নিজেই জানিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। সেপ্টেম্বর মাসেই দেবেন সুখবর। এই খবর প্রকাশ্যে আসার পরই যখন প্রথম এই জুটিকে দেখা গেল, ভক্তরা শুভেচ্ছা জানাতে একপ্রকার ঘিরে ধরলেন তাঁদের। সকলের মুখে খুশির হাসি ও উচ্ছ্বাস দেখে আবেগঘন জুটি। তাঁরাও হাসি মুখে সকলের শুভেচ্ছা গ্রহণ করছিলেন। তারপর তাঁকে প্রথম দেখা গিয়েছিল জামনগরে। যেখানে দীপিকা পাড়ুকোনকে দেখে অনেকেই ভালবাসা জানিয়েছিলেন। তারপর থেকে মাঝে মধ্য়েই তাঁকে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই একাধিক ছবি পোস্ট করে থাকেন তিনি। যা নিয়ে নিত্য চর্চা তুঙ্গে।

View this post on Instagram

A post shared by Deepika Padukone Indian FC (@teamdeepikain)

অম্বানিদের অনুষ্ঠানেই তাঁকে যখন প্রথম নাচতে দেখা গিয়েছিল, তখন থেকেই উঠেছিল প্রশ্ন। তিনি কি আদপে অন্তঃসত্ত্বা? যদিও তাঁকে নিয়ে সেই প্রশ্ন যতই চর্চার কেন্দ্রে জায়গা করে নিক না কেন, তিনি যে সেপ্টেম্বরে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, তা একপ্রকার স্পষ্ট। এবার সিংঘম রিটার্নস ছবির সেট থেকে ছড়িয়ে পড়ল একটি ছবি। কিন্তু কোথায় বেবিবাম্প? টানটান চেহারায় সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিলেন তিনি। সিংঘম রিটার্নস ছবি নিয়ে ভক্তমহলে জল্পনা তুঙ্গে।

Follow Us