AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দিদিকে বলব, আমি তোকে বুঝে নিচ্ছি’, দিগন্তর ‘হুমকি’ পারমিতাকে? জানুন

টলিপাড়ার মধ্যে ক' দিন ধরেই চর্চা পরিচালক পারমিতা মুন্সীর সঙ্গে দিগন্ত বাগচীর ঝামেলা হয়েছে। কিন্তু বিষয়টা নিয়ে এত দিন মুখ খোলেননি পারমিতা। তিনি আর্টিস্টস ফোরামে অভিযোগ জমা করেছিলেন। এই ফোরামের কমিটিতে রয়েছেন দিগন্ত। শুক্রবার ফেসবুকে এসে পারমিতা এই বিষয়টির উল্লেখ করেন। যেখানে তাঁর দাবি, অভিনেতা দিগন্ত তাঁকে থ্রেট করেছেন।

'দিদিকে বলব, আমি তোকে বুঝে নিচ্ছি', দিগন্তর 'হুমকি' পারমিতাকে? জানুন
| Updated on: May 08, 2026 | 4:27 PM
Share

টলিপাড়ার মধ্যে ক’ দিন ধরেই চর্চা পরিচালক পারমিতা মুন্সীর সঙ্গে দিগন্ত বাগচীর ঝামেলা হয়েছে। কিন্তু বিষয়টা নিয়ে এত দিন মুখ খোলেননি পারমিতা। তিনি আর্টিস্টস ফোরামে অভিযোগ জমা করেছিলেন। এই ফোরামের কমিটিতে রয়েছেন দিগন্ত। শুক্রবার ফেসবুকে এসে পারমিতা এই বিষয়টির উল্লেখ করেন। যেখানে তাঁর দাবি, অভিনেতা দিগন্ত তাঁকে থ্রেট করেছেন।

ঘটনা কী? TV9 বাংলাকে পারমিতা বললেন, ”রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দিন যখন তাঁর মরদেহ বাড়িতে আসে, সেই সময়ে এক অভিনেত্রী প্রশ্ন তোলে, ‘আর্টিস্টস ফোরাম কি কিছুটা সময়ের জন্য শুটিং বন্ধ রাখতে পারেনি?’ দিগন্ত সেই বিষয়ে উত্তর দেয়। সেই সময়ে মতবিরোধ হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। বলি, এখন এরকম আলোচনার সময় নয়। এরপর আমি শ্মশানে যেতে পারিনি। দিগন্তকে ফোন করে প্রশ্ন করি, সব কিছু কত দূর এগিয়েছে? তাতেই ও বলতে শুরু করে, ”তুই আমাকে গালাগাল করেছিস! দিদিকে বলব, আমি তোকে বুঝে নিচ্ছি…”। এরপর আরও কিছু কথা হয় দিগন্ত-পারমিতার।

দিগন্তর এই কথোপকথনের ধরন নিয়ে পারমিতার সমস্যা হয়। তাঁকে হুমকি দেওয়ার প্রতিবাদ স্বরূপ, তিনি আর্টিস্টস ফোরামের দ্বারস্থ হন। লক্ষণীয়, এই বিষয়ে TV9 বাংলার কাছে মুখ খুললেও, পারমিতা সেই সময়ে অনুরোধ করেন, বিষয়টা যাতে প্রকাশ্যে না আসে। তিনি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান সূত্র বের করতে চান। রাহুলের মৃত্যুর ঘটনা নিয়েও তিনি মর্মাহত ছিলেন, সেটা অন্য কিছু আলোচনার সময় নয় বলে দাবি করেন।

তবে ৮মে ফেসবুকে পারমিতা এই ঘটনার উল্লেখ করেছেন। দিগন্ত বাগচী অবশ্য এই বিষয়ে কোনও বিবৃতি দেননি। আর্টিস্টস ফোরাম বিষয়টা সম্পর্কে অবগত, তেমনই শোনা যাচ্ছে।

Follow Us