AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফাটাকেষ্টর কালীকে কী উপহার দিয়েছিলেন জয়া-অমিতাভ?

এই পুজোতে বলিউডের বহু শিল্পী এসেছেন। উপহার দিয়েছেন। অনুষ্ঠান করেছেন। তালিকায় নাম রয়েছে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনেরও। ‘দো আনজানে’ ছবির শুটিংয়ে কলকাতায় এসে তিনি ফাটাকেষ্টের আমন্ত্রণে তিনি পুজো দেখতে যান।

ফাটাকেষ্টর কালীকে কী উপহার দিয়েছিলেন জয়া-অমিতাভ?
| Edited By: | Updated on: Oct 18, 2025 | 2:12 PM
Share

ছোটখাটো গড়ন, মুখে বসন্তের দাগ, কিন্তু ক্ষমতায় বিশাল ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত—যাঁকে গোটা কলকাতা চিনত “ফাটাকেষ্ট” নামে। কলেজ স্ট্রিটের পাশে বাবার ছোট পানের দোকানে তাঁকে বসতে দেখা যেত কখনও-সখনও। কালীভক্তি ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঠনঠনিয়া কালীবাড়ির মঙ্গলারতিতে প্রায়ই দেখা যেত তাঁকে।

সত্তরের দশকের শুরুতে যখন শহর উত্তাল নকশাল আন্দোলনে, তখন পুলিশের পাশে অক্সিলিয়ারি ফোর্স গঠন হয়। সেই ফোর্সেরই এক সদস্য ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত। সেখান থেকেই শুরু তাঁর উত্থান। পরে ফাটাকেষ্ট হয়ে ওঠেন উত্তর কলকাতার এক দাপুটে নাম, মূলত তাঁর শক্তি, ভক্তি আর আড়ম্বরপূর্ণ কালীপুজো আজও সকলের মুখে মুখে চর্চিত।

নবযুবক সংঘের ছোট্ট পুজোকে তিনি সীতারাম ঘোষ স্ট্রিটে নিয়ে এসে বিশাল আয়োজন করে বসেন। ১৬ ফুট উঁচু প্রতিমা, চন্দননগরের আলোকসজ্জা। পুজো দেখতে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা আসত, এখনও আসেন। ১২ দিন ধরে প্রতিমা থাকত মণ্ডপে, আর বিসর্জনের দিনে আয়োজন করা হতো বর্ণাঢ্য শোভাযাত্রার—যা ছিল এক অনন্য দৃশ্য।

এই পুজোতে বলিউডের বহু শিল্পী এসেছেন। উপহার দিয়েছেন। অনুষ্ঠান করেছেন। তালিকায় নাম রয়েছে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনেরও। ‘দো আনজানে’ ছবির শুটিংয়ে কলকাতায় এসে তিনি ফাটাকেষ্টের আমন্ত্রণে তিনি পুজো দেখতে যান। পরে অমিতাভ ও জয়া বচ্চনের পক্ষ থেকে মায়ের জন্য পাঠানো হয় এক হিরে বসানো নাকছাবি। যদিও তা চুরি হয়ে যায়, পরে নতুন করে তৈরি করা হয় সেই নাকছাবির প্রতিলিপি—যা আজও পুজোর অন্যতম সম্পদ।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর