AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এটা হয়তো আমার শেষ ছবি’, মৃত্যুর কয়েকদিন আগে বলেছিলেন রাহুল, তারপর…

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্টার জলসার ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন আকস্মিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চিরদিনের মতো বিদায় নিলেন এই দাপুটে অভিনেতা। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা স্টুডিও পাড়া।

'এটা হয়তো আমার শেষ ছবি', মৃত্যুর কয়েকদিন আগে বলেছিলেন রাহুল, তারপর...
| Updated on: Apr 01, 2026 | 2:36 PM
Share

টলিপাড়ায় ফের নক্ষত্রপতন। অভিনয়ের আঙিনাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্টার জলসার ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন আকস্মিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চিরদিনের মতো বিদায় নিলেন এই দাপুটে অভিনেতা। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা স্টুডিও পাড়া।

পর্দার সামনে কাজ করতে করতেই বিদায় নিলেও, রাহুলের শেষ পূর্ণাঙ্গ কাজ হিসেবে থেকে যাবে সৌভিক দে পরিচালিত চলচ্চিত্র ‘আইসিইউ’। কিছুদিন আগেই শেষ হয়েছিল এই ছবির শুটিং ও ডাবিং। কিন্তু কারোরই জানা ছিল না, সেই ডাবিং স্টুডিওর মুহূর্তগুলোই হবে তাঁর কণ্ঠস্বরের শেষ রেকর্ড। ছবিতে রাহুলের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শ্রীমা ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র, আরিয়ান ভৌমিক ও দেবরাজ ভট্টাচার্যের মতো শিল্পীরা।

প্রিয় অভিনেতাকে হারিয়ে দিশেহারা পরিচালক সৌভিক দে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “বিশ্বাস করতে পারছি না যে রাহুলদা আর নেই। কিছুদিন আগেই তো একসঙ্গে হাসাহাসি করলাম, কাজ নিয়ে পরিকল্পনা করলাম। সেটে ওঁর আসা মানেই ছিল একরাশ ইতিবাচক শক্তি। ওঁর মতো একজন নিষ্ঠাবান অভিনেতা এবং পথপ্রদর্শককে হারানো আমার ব্যক্তিগত বড় ক্ষতি।”

পরিচালক আরও জানান এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। ডাবিং চলাকালীন মজা করেই রাহুল নাকি বলেছিলেন, “এটা হয়তো আমার শেষ ছবি।” তখন কেউ ভাবতেও পারেননি সেই রসিকতাই এমন নির্মম সত্য হয়ে ফিরে আসবে। সৌভিকের কথায়, “আজ সেই কথাটাই বারবার কানে বাজছে। ‘আইসিইউ’ ছবির প্রতিটা ফ্রেমে ওঁর অভিনয় দক্ষতা জীবন্ত হয়ে থাকবে।”

Follow Us