AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer : চোটের পর এবার আর্থিক জরিমানাও, প্রথম ম্যাচেই বিপাকে শ্রেয়স!

PBKS vs GT : আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ ও দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। তৃতীয়বারও যদি একই ঘটনা ঘটে, তাহলে এক ম্যাচ নির্বাসিত হন অধিনায়ক।

Shreyas Iyer : চোটের পর এবার আর্থিক জরিমানাও, প্রথম ম্যাচেই বিপাকে শ্রেয়স!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 01, 2026 | 2:16 PM
Share

কলকাতা : গতকালই নিজেদের প্রথম ম্যাচ জিতে আইপিএল যাত্রা শুরু করেছে পাঞ্জাব কিংস। নিউ চণ্ডীগড়ে থ্রিলারে তারা হারিয়েছে গুজরাট টাইটান্সকে। দুর্দান্ত খেলেছেন ২২ বছরের কুপার কনোলি। ৪৪ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। এরমধ্যেই পাঞ্জাব শিবিরে বয়ে এল দুঃসংবাদ। একই ভুলের পুনরাবৃত্তি করলেন অধিনায়ক।

চলতি আইপিএলে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেলেন পাঞ্জাব অধিনায়ক। আর্থিক জরিমানা হয়েছে শ্রেয়সের। একটি বিবৃতি দিয়ে আইসিসির গভর্নিং কাউন্সিল জানিয়েছে, স্লো ওভার রেটের জন্য আর্থিক জরিমানা করা হয়েছে শ্রেয়সের। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁর। যে হেতু এই আইপিএলে এটা তাঁর প্রথম অপরাধ, তাই আইপিএলের ২.২২ ধারার আইন অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচের সময় কাল চোট পেয়েছিলেন তিনি। গতকাল ম্যাচ চলাকালীন সতীর্থ কুপারের একটি শট সোজা এসে লাগে শ্রেয়সের হাতে। বল লাগে তাঁর ডান হাতের কব্জিতে। যন্ত্রণাতে ছটফট করতে শুরু করেন শ্রেয়স। মাঠেই চিকিৎসা শুরু হয়ে যায় তাঁর। যদিও ১৮ রানেই আউট হয়ে যান অধিনায়ক। চোটের বিষয়ে তাঁকে প্রশ্ন করতে শ্রেয়স বলেন,”এই বিষয়ে এখন কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলব, ভাল আছি। আশা করছি, সব ভাল হবে।” জানা গিয়েছে, শ্রেয়সের চোট পরীক্ষা করে দেখা হবে। তারপরেই তাঁকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা।

গতকাল একসময় ভাল শুরু করেও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়স আউট হলেন ১৮ রানে। এখন থেকেই দলকে টানলেন কনোলি। তাঁর বিষয়ে শ্রেয়সের মত,”আউট হতেই আমি ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলাম। তারপর শুনলাম দুই উইকেট পড়ে গিয়েছে। যদিও শেষ পর্যন্ত কনোলি দলকে জিতিয়েছে। পরিণত ইনিংস খেলেছে কনোলি।” আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ ও দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। তৃতীয়বারও যদি একই ঘটনা ঘটে, তাহলে এক ম্যাচ নির্বাসিত হন অধিনায়ক। গতবছর লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক এক ম্যাচ ব্যান হয়েছিলেন। এই আইপিএলের প্রথম ম্যাচেই আর্থিক জরিমানার শিকার হলেন শ্রেয়স।

Follow Us