PM Modi Meeting: ফের জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী, বড় কোনও সিদ্ধান্ত নেবেন?
PM Narendra Modi: গত ২২ মার্চ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর ফের ক্যাবিনেট কমিটির বৈঠকে বসবেন তিনি। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নয়া দিল্লি: এক মাস পার হয়ে গিয়েছে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। এই আবহেই আবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে বসছেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি।
ইরানের যুদ্ধ পরিস্থিতিতে আজ ফের ক্যাবিনেট কমিটির বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও কৃষি, বাণিজ্য, রেল, বন্দর, পেট্রোলিয়াম, শক্তি, অসামরিক উড়ান পরিবহন সহ একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন এই বৈঠকে।
গত ২২ মার্চ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এর আগের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নাগরিকদের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সামগ্রী মজুত, সরবরাহ নিয়ে আলোচনা করেছিলেন। কৃষি সার কতটা মজুত রয়েছে, তাও খতিয়ে দেখেন এবং বিকল্প ব্যবস্থাও ভেবে রাখতে বলেন। যুদ্ধ পরিস্থিতিতে সকল মন্ত্রীদের মিলেমিশে কাজ করতে বলেছিলেন।
এরপরে ভোটমুখী পাঁচ রাজ্য বাদে বাকি সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তিনি সকলকে যুদ্ধ পরিস্থিতিতে একসঙ্গে, মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছিলেন। সমস্ত প্রয়োজনীয় জিনিসের যাতে মজুত থাকে, তাও নিশ্চিত করতে বলেছিলেন।
