AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suri: ‘ক্যায়া সোচা হ্যয়? আপনাদের এখানে কেন আনা হয়েছে? TMC পার্টি অফিসে ক্যারাম খেলছেন?’, বাহিনীর উপর চোটপাট জগন্নাথের

Birbhum: স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় বিজেপির বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে চড়াও হয় পুলিশ। অভিযোগ, পুলিশের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই কর্মীকে শাসাতে থাকেন। ঘটনার খবর পেয়েই অনুগামীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।

Suri: 'ক্যায়া সোচা হ্যয়? আপনাদের এখানে কেন আনা হয়েছে? TMC পার্টি অফিসে ক্যারাম খেলছেন?', বাহিনীর উপর চোটপাট জগন্নাথের
জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2026 | 5:12 PM
Share

সিউড়ি: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশকে শাসানি বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় বিজেপির বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে চড়াও হয় পুলিশ। অভিযোগ, পুলিশের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ওই কর্মীকে হুমকি দিতে শুরু করেন। ঘটনার খবর পেয়েই অনুগামীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। বিজেপি প্রার্থীর দাবি, পুলিশ প্রশাসনের একাংশ নিরপেক্ষতা বিসর্জন দিয়ে শাসকদলের ‘ক্যাডার’ হিসেবে কাজ করছে।

জগন্নাথকে চিৎকার করে পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, “ছ্যাবলামি মারছেন?” এরপর জওয়ানদের উদ্দেশেও চিৎকার করেন তিনি। প্রসঙ্গ তোলেন ক্যারাম খেলার। তিনি বলেন, “ক্যায়া সোচা হ্যয়? তৃণমূল পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলছেন? আপনারা এখানে কী করতে এসেছেন? আপনাদের এখানে কেন আনা হয়েছে?”

বস্তুত, এই বীরভূমেই মোতায়েন হওয়া তিন CRPF জওয়ানকে বস্তুত, এই বীরভূমেই মোতায়েন হওয়া তিন CRPF জওয়ানকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। ওই জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এলাকায় টহল দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর। কিন্তু ডিউটি চলাকালীন আচমকাই তিন জওয়ান ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি স্থানীয় কার্যালয়ে। সেখানে বসে থাকা কর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বলে অভিযোগ। পাশাপাশি শুরু হয় জোরদার ক্যারাম খেলা। প্রায় এক ঘণ্টা ধরে চলে সেই খেলা। সেই খবরই কানে যায় কমিশনের। আজ জগন্নাথ ফের একবার খোঁচা দেয় বিষয়টি নিয়ে।

Follow Us
বেলভিউয়ের সিইওর উপর চোটপাট মমতা বন্দ্যোপাধ্যায়ের
বেলভিউয়ের সিইওর উপর চোটপাট মমতা বন্দ্যোপাধ্যায়ের
পাবলিকের পিটুনি, ডিমের বৃষ্টি, চোর স্লোগান—এই হল সোনারপুরে...
পাবলিকের পিটুনি, ডিমের বৃষ্টি, চোর স্লোগান—এই হল সোনারপুরে...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার