AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসেনজিৎ নন, এই অভিনেতাকেই ‘ইন্ডাস্ট্রি’ মনে করেন দেবশ্রী রায়

Debashree Roy: প্রসেনজিৎ কিন্তু তাঁকে নিজের সেরা সহ-অভিনেত্রীর তকমা দিয়েছেন। দেবশ্রী রাজি হননি, কিন্তু প্রসেনজিৎ দেবশ্রীর সঙ্গে ফের সিনেমায় অভিনয় করতে আগ্রহী। এ দিকে বছর খানেক আগে TV9 বাংলাকে প্রসেনজিৎ সম্পর্কে কী বলেছিলেন দেবশ্রী, জানেন?

প্রসেনজিৎ নন, এই অভিনেতাকেই 'ইন্ডাস্ট্রি' মনে করেন দেবশ্রী রায়
প্রসেনজিৎ-দেবশ্রী।
| Updated on: May 16, 2024 | 6:00 AM
Share

এই অভিনেত্রী তাঁর ব্যক্তি সম্পর্ক নিয়ে একটা কথাও বলতে নারাজ। তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের। ‘ইন্ডাস্ট্রি’ বুম্বাদার তিনিই ছিলেন প্রথম স্ত্রী। অভিনেতার প্রসঙ্গ উঠলেই তেলেবেগুনে জ্বলে ওঠেন দেবশ্রী। চেয়ারটেয়ার ছেড়ে উঠে পড়েন। অন্যদিকে প্রসেনজিৎ কিন্তু তাঁকে নিজের সেরা সহ-অভিনেত্রীর তকমা দিয়েছেন। দেবশ্রী রাজি হননি, কিন্তু প্রসেনজিৎ দেবশ্রীর সঙ্গে ফের সিনেমায় অভিনয় করতে আগ্রহী। এ দিকে বছর খানেক আগে TV9 বাংলাকে প্রসেনজিৎ সম্পর্কে কী বলেছিলেন দেবশ্রী, জানেন?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা ফিল্ম জগতের ইন্ডাস্ট্রি। তাঁর সঙ্গে আলোচনা না করে নাকি কোনও কাজই হয় না ফিল্ম জগতের। কিন্তু তাঁকে ইন্ডাস্ট্রি হিসেবে গ্রহণই করতে পারেন না দেবশ্রী। একবার প্রসেনজিৎকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন দেবশ্রী। নাম না করেই ‘কলকাতার রসগোল্লা’ বলেছিলেন, “এখন একজন নিজেকে ইন্ডাস্ট্রি বলেন। কিন্তু আমি তাঁকে ইন্ডাস্ট্রি মনেই করি না। আমার কাছে ইন্ডাস্ট্রি একজনই।”

তারপরই দেবশ্রী নাম করেছিলেন মহানায়ক উত্তমকুমারের। বলেছিলেন, “আমার নজরে ইন্ডাস্ট্রি একজনই। তিনি উত্তমকুমার। মহানায়ক তিনিই। আর কেউই হতে পারবে না।” একথা সত্যি, ইন্ডাস্ট্রি কর্মীদের জন্য নিজের প্রাণ পাত করে দিয়েছিলেন উত্তমকুমার। নানা কাহিনি রয়েছে সে সবকে কেন্দ্র করে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?