AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনেত্রী এবং তাঁর মাকে দেখে পড়ার লোকের কটূক্তি, ‘কোত্থেকে রাত কাটিয়ে এল…’

Priya Malakar: ইন্দ্রাণী হালদার অভিনীত 'গোয়েন্দা গিন্নি' সিরিয়ালে অভিনয় করেছিলেন প্রিয়া মণ্ডল। লাইমলাইটে আসেন তখনই। প্রিয়ার বাবা-মা শুরু থেকেই চাইতেন তিনি অভিনয় পেশায় এগিয়ে যান। অনেকটা বাবা-মায়ের ইচ্ছেতেই 'ডান্স বাংলা ডান্স'-এ অংশগ্রহণ করেছিলেন প্রিয়া। কিন্তু লেখাপড়াটাও শেষ করতে চেয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী এবং তাঁর মাকে দেখে পড়ার লোকের কটূক্তি, 'কোত্থেকে রাত কাটিয়ে এল...'
প্রিয়া মালাকার।
| Updated on: Apr 19, 2024 | 9:00 PM
Share

কলকাতার হাইকোর্টের আইনজীবী এই অভিনেত্রী। অভিনয় করতে-করতে লেখাপড়া শেষ করেছেন তিনি। তাঁর নাম প্রিয়া মালাকার। অভিনয়ের মতো এক অনিশ্চিত পেশায় থেকেও কীভাবে ওকালতিতে এত ভাল ফল করলেন প্রিয়া, সেটা একটা কাহিনি। নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ইন্দ্রাণী হালদার অভিনীত ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন প্রিয়া মণ্ডল। লাইমলাইটে আসেন তখনই। প্রিয়ার বাবা-মা শুরু থেকেই চাইতেন তিনি অভিনয় পেশায় এগিয়ে যান। অনেকটা বাবা-মায়ের ইচ্ছেতেই ‘ডান্স বাংলা ডান্স’-এ অংশগ্রহণ করেছিলেন প্রিয়া। ভোরবেলা থেকে মেয়েকে নিয়ে তাঁর অডিশনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। সেই লড়াইয়ের কথা প্রিয়া নিজের মুখে ব্য়ক্ত করেছিলেন একটি প্ল্যাটফর্মে।

নাচ করতে গিয়েই অভিনয়ে আসেন প্রিয়া। অভিনেত্রী জানিয়েছেন, নাচের মতো অভিনয়ে সুযোগ পেতেও তাঁকে অডিশন দিতে হয়েছিল। প্রথমে ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে অভিনয় করতে আসেন। তারপর ‘ত্রিনয়নী’ সিরিয়ালে কামিনীর চরিত্রটা পেয়েছিলেন। প্রিয়া জানিয়েছিলেন, অনেকেরই ভ্রান্ত ধারণা আছে, অভিনয় করতে গেলে কাউকে টাকা দিতে হয়। সেটা কিন্তু নয়। ফলে কাজ পাইয়ে দেব বলে যদি কেউ টাকা চান, সেই ফাঁদে পা দেবেন না।

তবে অভিনয় করতে গিয়ে প্রিয়া বুঝেছিলেন, লেখাপড়া শেষ করতেই হবে। না হলে কেউই কদর করবে না। আইনজীবী হতে চেয়েছিলেন প্রিয়া। অনেক লড়াই করে ওকালতি পাশ করেছেন অভিনেত্রী। এই জার্নিতে কটূক্তি শুনতে হয়েছে প্রিয়াকে। একবার রাতে শুটিং শেষে মায়ের সঙ্গে পাড়া দিয়ে যাচ্ছিলেন প্রিয়া। পাড়ার লোকেই নাকি বলেছিল, “ওই দেখো মা-মেয়ে দু’জনেই কোথা থেকে রাত কাটিয়ে এল।”

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক