AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাইভ শো-র জন্য কত কোটি টাকা নেন শ্রেয়া ঘোষাল? পারিশ্রমিকের অঙ্ক দেখে তাজ্জব নেটপাড়া!

ওই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য শ্রেয়া ঘোষাল ১.৬৫ কোটি টাকা চার্জ করেছেন। সমাজমাধ্যমে এই অঙ্কটি দাবানলের মতো ছড়িয়ে পড়লেও, এর কোনও আনুষ্ঠানিক সত্যতা এখনও মেলেনি। তবে আশ্চর্যের বিষয় হল, এই বিপুল অঙ্কের টাকা দেখে নেটিজেনরা চমকে গেলেও শ্রেয়ার ভক্তদের দাবি— এই পারিশ্রমিক তাঁর প্রতিভার তুলনায় নেহাতই কম

লাইভ শো-র জন্য কত কোটি টাকা নেন শ্রেয়া ঘোষাল? পারিশ্রমিকের অঙ্ক দেখে তাজ্জব নেটপাড়া!
| Updated on: Mar 25, 2026 | 1:28 PM
Share

ভারতী সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র শ্রেয়া ঘোষাল। তাঁর মায়াবী কণ্ঠের জাদুতে বুঁদ আট থেকে আশি। কিন্তু আপনি কি জানেন, একটি লাইভ পারফরম্যান্সের জন্য এই সুরসম্রাজ্ঞী ঠিক কত টাকা পারিশ্রমিক নেন? সম্প্রতি রেডডিট (Reddit)-এ ভাইরাল হওয়া একটি স্ক্রিনশট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। দাবি করা হচ্ছে, তেলেঙ্গনা গাড্ডার ফিল্ম অ্যাওয়ার্ডসে (Telangana Gaddar Film Awards) গান গাওয়ার জন্য শ্রেয়া নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন।

ভাইরাল হওয়া ওই পোস্ট অনুযায়ী, ওই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য শ্রেয়া ঘোষাল ১.৬৫ কোটি টাকা চার্জ করেছেন। সমাজমাধ্যমে এই অঙ্কটি দাবানলের মতো ছড়িয়ে পড়লেও, এর কোনও আনুষ্ঠানিক সত্যতা এখনও মেলেনি। তবে আশ্চর্যের বিষয় হল, এই বিপুল অঙ্কের টাকা দেখে নেটিজেনরা চমকে গেলেও শ্রেয়ার ভক্তদের দাবি— এই পারিশ্রমিক তাঁর প্রতিভার তুলনায় নেহাতই কম!

রেডডিটের ওই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শ্রেয়ার এক ভক্ত লিখেছেন, “আমি ওই অ্যাওয়ার্ড শো-টি দেখেছি। নিজের ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত সব ক’টি তেলুগু সুপারহিট গান উনি গেয়েছেন এবং ওঁর পারফরম্যান্স ছিল অনবদ্য। উনি এই টাকা বা তার থেকেও বেশি পাওয়ার যোগ্য।” অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “প্লে-ব্যাক সিঙ্গারদের সিনেমায় খুব সামান্য টাকা দেওয়া হয়। লাইভ শো-ই তাঁদের আয়ের আসল উৎস। তাই ১.৬৫ কোটি টাকাকে মোটেই বেশি বলা চলে না।” আর এক নেটিজেনের মন্তব্য, “ভারতে বর্তমানে উনিই এক নম্বর মহিলা গায়িকা। ওঁর গায়কীর যে মান, তাতে বিদেশি পপ তারকাদের তুলনায় এই টাকা কিছুই নয়।” এমনকি কেউ কেউ একে ‘অ্যাডভান্স পেমেন্ট’ বলেও অনুমান করছেন।

যদিও এই স্ক্রিনশটটি ঘিরে তোলপাড় চলছে, তবে সংশ্লিষ্ট সংবাদসংস্থা বা খোদ শ্রেয়া ঘোষালের পক্ষ থেকে এই বিষয়ে কোনও নিশ্চিত বার্তা মেলেনি। প্রকাশিত ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই ১.৬৫ কোটির এই অঙ্কটি আপাতত জল্পনার স্তরেই সীমাবদ্ধ। তবে পারিশ্রমিক যাই হোক না কেন, শ্রেয়া ঘোষালের কণ্ঠ যে অমূল্য, সে বিষয়ে সহমত পোষণ করেছেন তাঁর কোটি কোটি অনুরাগী।

Follow Us