Election Commission: জওয়ানদের বিরুদ্ধে ইফতার পার্টিতে যাওয়ার অভিযোগ, তড়িঘড়ি সরাল কমিশন
Kolkata: রাজ্যে ইতিমধ্যেই এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে তাঁদের। তেমনই মুর্শিদাবাদেও মোতায়েন রয়েছেন জওয়ানরা। সদ্য গিয়েছে ইদ। অভিযোগ, সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইফতার পার্টিতে খেতে যান। সেই অভিযোগ পেয়েই সোজা ব্যবস্থা গ্রহণ কমিশনের।

কলকাতা: নির্দেশ দেওয়া হয়েছিল কোনও ভাবে যেন কেন্দ্রীয় বাহিনী কারও বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ না করে। কিন্তু সেই নির্দেশে গুরুত্ব না দেওয়ার অভিযোগ। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে এবার আরও কড়া হল কমিশন। অভিযুক্ত জওয়ানদের সতর্ক করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে সূত্রের খবর।
রাজ্যে ইতিমধ্যেই এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে তাঁদের। তেমনই মুর্শিদাবাদেও মোতায়েন রয়েছেন জওয়ানরা। সদ্য গিয়েছে ইদ। অভিযোগ, সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইফতার পার্টিতে যান। সেই অভিযোগ পেয়েই সোজা ব্যবস্থা গ্রহণ কমিশনের। সূত্রের খবর অভিযুক্ত সাত জওয়ানদের মধ্যে মধ্যে তিন জনকে প্যারা মিলিটারির কাস্টাডি দেওয়া হয় সাত দিন। দু’জনকে সতর্ক করে কমিশন। দু’জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কমিশন। শুধু তাই নয় সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে অন্য রাজ্যে সরিয়ে দিল কমিশন।
প্রসঙ্গত, বাংলায় ভোটের আবহে বরাবরই ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছিল যাতে জওয়ানরা কারও বাড়িতে গিয়ে না খাবার খান। কিংবা অন্য কোথাও নিমন্ত্রণ রক্ষা না করেন। বিজ্ঞপ্তি জারি করে সেই নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু সেই নির্দেশ অমান্য করারই খেসারত দিতে হল সাত জওয়ানকে এমনটাই মনে করা হচ্ছে। কমিশন আরও একবার বুঝিয়ে দিল, নির্দেশ না মানলে শাস্তির মুখে পড়তে হবে সব আধিকারিকদের।
