AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Emraan Hashmi : আচমকা অসুস্থ ইমরান হাশমি, কী হয়েছে অভিনেতার?

Emraan Hashmi Health: সম্প্রতি শুটিংয়ের কাজে বেশ কিছুদিন টানা যাতায়াত এবং রাঁচি সফর শেষে ফিরে আসার পর থেকেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। গতকাল তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

Emraan Hashmi : আচমকা অসুস্থ ইমরান হাশমি, কী হয়েছে অভিনেতার?
| Updated on: Aug 29, 2026 | 2:49 PM
Share

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, তিনি সোয়াইন ফ্লু (H1N1) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি শুটিংয়ের কাজে বেশ কিছুদিন টানা যাতায়াত এবং রাঁচি সফর শেষে ফিরে আসার পর থেকেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। গতকাল তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

জানা গিয়েছে, কাজের সূত্রে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে সফর করছিলেন ইমরান। সম্প্রতি রাঁচিতে একটি শুটিং শেষ করে মুম্বই ফেরার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্দেহ হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁর পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে সোয়াইন ফ্লু ধরা পড়ে।

ইমরান হাশমি যখন এই অসুস্থতায় আক্রান্ত হলেন, ঠিক তখনই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে তাঁর সাম্প্রতিক ছবি ‘আওয়ারাপন ২’। ২০০৭ সালের হিট ছবি ‘আওয়ারাপন’-এর এই সিক্যুয়েলটি ইতিমধ্যেই বক্স অফিসে ২০০ কোটি টাকার আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

সম্প্রতি মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে ছবির প্রমোশনে সহ-অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ইমরান। বিরতির সময় দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন তাঁরা। ভক্তদের উদ্দেশ্যে ইমরান বলেছিলেন, “এই ছবিটি নির্মাতাদের চেয়েও দর্শকদের বেশি। তাই আমরা আবার ফিরে এসেছি। আরও বেশি অ্যাকশন আর আবেগ দিয়ে এই জার্নিটাকে আমরা রোমাঞ্চকর করে তুলেছি। শুক্রবারের পর থেকে সিনেমাটি আর আমাদের হাতে নেই, তা পুরোপুরি আপনাদের।”

এক অনুরাগী ছবিটি সুপারহিট হবে বলে মন্তব্য করলে হাসিমুখে ইমরান জবাব দেন, “এখনও ছবি বাকি আছে, সেকেন্ড হাফ আরও ভালো!” এমনকি ‘আওয়ারাপন ৩’-এর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আশা করি পুরো সিনেমাটিই আপনাদের মন জয় করবে। খুব শিগগিরই হয়তো ‘আওয়ারাপন ৩’ নিয়ে আসব।”

নিতিন কক্কর পরিচালিত এবং বিশেষ ফিল্মস প্রযোজিত ‘আওয়ারাপন ২’ ছবিতে আবারও ‘শিভম পণ্ডিত’ চরিত্রে দেখা গেছে ইমরানকে, যাকে অপহৃত শিশুদের উদ্ধারে এক ইন্টারপোল অফিসার সাহায্য করতে বলেন। শিশু পাচার, প্রতিশোধ ও প্রায়শ্চিত্তের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে দিশা পাটানি অভিনয় করেছেন ‘জারা’ চরিত্রে এবং গ্যাংস্টার কুইন ‘নাফিসা’র ভূমিকায় রয়েছেন শাবানা আজমি। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং পুরান গাব্বি।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা