AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vikrant Massey: প্রাক্তন মানেই ‘রেড ফ্ল্যাগ’! প্রেম ও বিয়ে টিকিয়ে রাখার টিপস দিলেন বিক্রান্ত

Relationship red flags: প্রেমের নাম না দিয়ে কি বছরের পর বছর কাটিয়ে দেওয়া যায়? নাকি প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাটাই নতুন সম্পর্কের সবচেয়ে বড় বিপদ? আধুনিক ডেটিং সংস্কৃতির ‘সিচুয়েশনশিপ’ থেকে শুরু করে প্রাক্তনের সঙ্গে দূরত্ব বজায় রাখা— প্রতিটি বিষয় নিয়েই এবার সটান সোজা কথা বললেন বিক্রান্ত মাসি। তবে শুধু প্রাক্তনই নন, সঙ্গীর এমন কিছু স্বভাব ও আচরণ রয়েছে যা সম্পর্কের ক্ষেত্রে আসলে লুকিয়ে থাকা বিপদ! কিন্তু ঠিক কোন কোন আচরণ দেখলে তড়িঘড়ি সতর্ক হওয়া উচিত? নিজের জীবনের অভিজ্ঞতা টেনে গোপন সেই রহস্যই এবার ফাঁস করলেন অভিনেতা...

Vikrant Massey: প্রাক্তন মানেই ‘রেড ফ্ল্যাগ’! প্রেম ও বিয়ে টিকিয়ে রাখার টিপস দিলেন বিক্রান্ত
কী বলেছেন অভিনেতা?Image Credit: tv9 network
| Updated on: Jul 20, 2026 | 10:47 AM
Share

প্রেম হোক বা জীবনের অঙ্ক, লুকোছাপা নয়, একেবারে সটান সোজা কথাতেই বিশ্বাসী বিক্রান্ত মাসি। জটিল সমীকরণ কিংবা পেঁচানো সম্পর্কের চেয়ে খোলমেলা সমীকরণই তাঁর বেশি পছন্দ। আগামী ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। আর তার আগেই এক সাক্ষাৎকারে সম্পর্কের নানা মোড় ও নিজস্ব জীবনবোধ নিয়ে একেবারে আড্ডার মেজাজে ধরা দিলেন অভিনেতা।

আজকের ডিজিটাল যুগে ‘সিচুয়েশনশিপ’ কিংবা নামহীন সম্পর্কের ভিড়ে বিক্রান্ত কিন্তু একেবারে খাঁটি ওল্ড স্কুল! তিনি সোজা কথায় বিশ্বাস করেন, সম্পর্কে থাকলে থাকবে, না থাকলে স্পষ্ট জানাবে। কয়েক বছর প্রেম করার পরও যদি কেউ সেই সম্পর্ককে পরিবারের সামনে না আনে বা অফিশিয়াল তকমা দিতে ভয় পায়, তবে অভিনেতার চোখে সেই মানুষটি বেশ সন্দেহজনক। বিক্রান্তের স্পষ্ট কথা, “আমি আর শীতল শুরু থেকেই সব কিছু নিয়ে পরিষ্কার ছিলাম। আজকের এই জটিল ডেটিং সংস্কৃতি আসার আগেই যে শীতলের দেখা পেয়ে গিয়েছিলাম, এটাই আমার জীবনের পাওনা!”

কিন্তু প্রাক্তনদের সঙ্গে কি বন্ধুত্বের সমীকরণ টিকিয়ে রাখা সম্ভব? এখানে এসে বিক্রান্তের জবাব একদম কড়া! তাঁর মতে, প্রাক্তনের সঙ্গে গলাগলি বন্ধুত্ব রাখাটা সম্পর্কের একটা বড় ‘রেড ফ্ল্যাগ’। বিক্রান্ত আর শীতল দু’জনেই নিজেদের অতীতকে অতীত হিসেবেই রেখেছেন। অভিনেতার সাফ বার্তা, জেনে শুনে পুরনো কাসুন্দি ঘাঁটার অভ্যাস তাঁদের দু’জনের কারওরই নেই।

তবে শুধু প্রাক্তন নয়, সম্পর্কের আরও কিছু খুঁটিনাটি ‘রেড ফ্ল্যাগ’ নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। একবার ফোন না তুললেই সঙ্গী যদি সোজা প্যানিক বোতাম চেপে বসে, কিংবা আপনার প্রিয় বন্ধুমহলকে সহ্যই করতে না পারে, তবে সেখানেও বড়সড় সমস্যা রয়েছে বলে মনে করেন অভিনেতা। বিক্রান্তের মতে, চিন্তাভাবনায় একটু ভয় থাকা স্বাভাবিক, তবে অহেতুক আতঙ্ক বা সঙ্গীর বন্ধুদের প্রতি অনীহা কোনও সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।

সব শেষে একটু ব্যক্তিগত স্বপ্নের ঝাঁপিও খোলেন বিক্রান্ত। ধর্মশালা কিংবা ম্যাকলিয়ডগঞ্জের কনকনে ঠান্ডায় একটি মিষ্টি ক্যাফে খোলার ভীষণ ইচ্ছা তাঁর। হিমাচলে বাইরের লোকের জন্য জমি কেনা কঠিন হলেও, নিজের অর্ধাঙ্গিনী শীতল ধর্মশালার মেয়ে হওয়ায় বিক্রান্ত বলেন, “স্ত্রী পাহাড়ের মেয়ে, তাই হিমাচলে ক্যাফে খোলার কাজটা আমার জন্য কিন্তু বেশ সহজ হয়ে গিয়েছে!”

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?