AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Parliament: ‘২৮ বছর বয়সীরা স্কাইরুট চালাচ্ছে, ৫৬ বছর বয়সীরা নয়’, নাম না করেই রাহুলকে খোঁচা প্রধানমন্ত্রীর

Parliament Monsoon Session: প্রধানমন্ত্রী মোদী বলেন, "কিছুদিন আগে সেমি কন্ডাক্টর প্লান্ট চালু হয়েছে। হাইড্রোজেন ট্রেন চালু করা হয়েছে। খুব কম দেশেই এই ট্রেন আছে। এটা সবথেকে দীর্ঘ ও শক্তিশালী ইঞ্জিনের হাইড্রোজেন ট্রেন। ভারতের বিজ্ঞানী, উদ্যোগপতি-সকলে দেশের জন্য কাজ করছেন। এরই ফলাফল এটা। "

PM Modi in Parliament: '২৮ বছর বয়সীরা স্কাইরুট চালাচ্ছে, ৫৬ বছর বয়সীরা নয়', নাম না করেই রাহুলকে খোঁচা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jul 20, 2026 | 10:47 AM
Share

নয়া দিল্লি: আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। অধিবেশন শুরুর আগে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি বলেন-

  1. আমার বিশ্বাস, যেখানে তর্ক হয়, সেখানে তুফানের জন্য জায়গা থাকে না। তর্ক মজবুত হলে, তথ্য মজবুত হলে, তাহলে শান্ত চিত্তেও নিজের কণ্ঠস্মর দৃঢ় করা যায়। আশা করি, সংসদে চর্চা সমৃদ্ধ হোক, সকলের আওয়াজকে স্থান দেওয়া হোক, সকলের বিচারকে সম্মান দেওয়া হোক। আমি সকলকে এই অধিবেশনে অংশ নিতে আহ্বান করি।
  2. বাদল অধিবেশন শুরুর সময় দেশ গতি নিয়েছে। এই অধিবেশন নতুন শক্তি দিতে পারে। ইতিবাচক শক্তির প্রয়োজন। আমাদের সংসদে অনেক জ্ঞানী, অভিজ্ঞ সাংসদ রয়েছেন। দেশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এখন সময়ের চাহিদা।
  3. লাগাতার যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণ ভারতের মতো দেশ, যারা শক্তি ও জ্বালানির জন্য নির্ভরশীল, তাদের জন্য এটা বড় সঙ্কট ছিল। পেট্রোল, ডিজেল, এলপিজি, ফার্টিলাইজার- অনেক বিষয়ে বাধা ছিল। তারপরও ভারত ৭.৭ শতাংশ বৃদ্ধিতে বিশ্বের সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশ হয়েছে। এটাই ভারতের পরিচয়।
  4. কিছুদিন আগে সেমি কন্ডাক্টর প্লান্ট চালু হয়েছে। হাইড্রোজেন ট্রেন চালু করা হয়েছে। খুব কম দেশেই এই ট্রেন আছে। এটা সবথেকে দীর্ঘ ও শক্তিশালী ইঞ্জিনের হাইড্রোজেন ট্রেন। ভারতের বিজ্ঞানী, উদ্যোগপতি-সকলে দেশের জন্য কাজ করছেন। এরই ফলাফল এটা।
  5. এই সব কাজ ভারতকে আত্মবিশ্বাস দেয়। এটা দেশের জন্য বার্তা যে আমাদের দেশের যুবদের ক্ষমতা অন্তরীক্ষের মতো অসীম। আশা করি, যেভাবে রিফর্ম এক্সপ্রেসে চেপে ভারত এগিয়ে পড়েছে, সেভাবেই এগিয়ে যাবে।
  6. গত বছর বাদল অধিবেশনের আগে ভারতীয় নাগরিক আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছিল। গত পরশু ভারতের যুব স্টার্টআপ বিরাট সাফল্য লাভ করেছে। বিশ্বের খুব কম দেশেই এমন প্রাইভেট স্টার্টআপ আছে। স্কাইরুট স্টার্টআপে যারা কাজ করছেন, তাদের গড় বয়স ২৮ বছর। এটা এই কাজ করে দেখিয়েছে। কোনও ৫৬ বছর বয়সী নয়।
  7. সকলের প্রচেষ্টা থাকলেই দেশের কল্যাণ হয়। আমাদের প্রার্থনা, বাদল অধিবেশন যেন ফলপ্রসূ হয়। বিগত এক মাসে দেশ অনেক কাজ করেছে, সাফল্য অর্জন করেছে যা দেশবাসীর জন্য গর্বের। তা দেশ হোক বা আন্তর্জাতিক, এখন তো অন্তরীক্ষও।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?