হলিউডের ছবিতে পণ্ডিত রবি শঙ্করের চরিত্রের বলিউডের কোন অভিনেতা?
অভিনেতা-পরিচালক ফারহান আখতার শিগগিরই তাঁর জাঁকজমকপূর্ণ হলিউড-অভিষেক করতে চলেছেন। তিনি স্যাম মেন্ডেসের চার পর্বের বায়োপিক, কিংবদন্তি ব্যান্ড দ্য বিটলসকে নিয়ে নির্মিত প্রজেক্টের অংশ হবেন। ফারহান অভিনয় করবেন পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায়, যিনি দ্য বিটলস-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং সত্তরের দশকে তাঁদের ভারত সফরের সময় আপ্যায়ন করেছিলেন।

বৃহস্পতিবার জানানো হয়, ফারহান রবিশঙ্করের চরিত্রে অভিনয় করবেন। পাশাপাশি ঘোষণা করা হয় যে, লুসি বয়ন্টন অভিনয় করবেন জেন অ্যাশারের ভূমিকায়—পল ম্যাককার্টনির বাগদত্তা, মরফিড ক্লার্ক অভিনয় করবেন সিন্থিয়া পাওয়েল হিসাবে, জন লেননের প্রথম স্ত্রী, এবং হ্যারি লটি অভিনয় করবেন স্টুয়ার্ট সাটক্লিফের ভূমিকায়, যিনি দ্য বিটলসের মূল ড্রামার ছিলেন।
এটি হবে ফারহানের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ। ফারহান কবে থেকে শুটিং শুরু করবেন সে বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।
‘দ্য বিটলস’ একটি চার পর্বের সিনেম্যাটিক ইভেন্ট, যেখানে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী পপ ব্যান্ডের চার সদস্যের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। চারটি চলচ্চিত্রের প্রতিটিই ‘ফ্যাব ফোর’-এর একজন সদস্যের দৃষ্টিভঙ্গি থেকে নির্মিত। ছবিগুলোতে জন লেননের চরিত্রে অভিনয় করছেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন এবং রিঙ্গো স্টারের চরিত্রে ব্যারি কিওগান।
এক বিবৃতিতে মেন্ডেস বলেন, “সর্বকালের সেরা রক ব্যান্ডের গল্প বলতে পেরে আমি সম্মানিত বোধ করছি এবং সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতার ধারণাকে নতুনভাবে চ্যালেঞ্জ জানাতে পেরে উচ্ছ্বসিত।” বর্তমানে শুটিং চলছে এবং বিশ্বব্যাপী ২০২৮ সালের এপ্রিল মাসে মুক্তির জন্য নির্ধারিত।