‘হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের একটাই বউ’, হিরণকে খোঁচা অভিষেকের
বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে। এবার প্রচারের মঞ্চ থেকেই বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বেজায় খোঁচা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা সোহম চক্রবর্তীর হয়ে প্রচার করছিলেন তিনি।

বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে। এবার প্রচারের মঞ্চ থেকেই বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বেজায় খোঁচা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা সোহম চক্রবর্তীর হয়ে প্রচার করছিলেন তিনি। সোহমের হাত ধরেই অভিষেক বলেন, ”সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। ২০১৪-তে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। সোহম ছিল, হিরণ (চট্টোপাধ্যায়) ছিল। হিরণ এখন বিয়ে করেছে। বাড়িতে দু’ টো বউ। সোহমের একটাই বউ…”
সোহম এবার বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরের হয়ে লড়ছেন করিমপুর থেকে। টলিপাড়ায় সোহম আর হিরণ নায়ক হিসাবে কাজ শুরু করেছিলেন কাছাকাছি সময়ে। ইদানীং সোহম কম কাজ করছেন। তবে তাঁকে টলিপাড়ায় কাজ করতে দেখা যায়। হিরণ শেষ পাঁচ বছর ধরেই আর কাজ করছেন না টলিপাড়ায়।
বেনারসে গিয়ে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, তা আঁচ করা যায়, কারণ বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছিল। তবে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ঋতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ভাইরাল হয়। বিয়ের বিষয়টি জানার পরই হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা। তাঁর বক্তব্য, বিবাহ বিচ্ছেদের কোনও নোটিস তিনি পাননি। প্রথম স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয় বিয়ে কীভাবে করলেন হিরণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনিন্দিতা। এদিকে হিরণ যে প্রথম স্ত্রীর সঙ্গে সেপারেশনে রয়েছেন, তা উল্লেখ করেছেন মনোনয়ন পত্রে।
এবার অভিষেকের খোঁচায় কী প্রতিক্রিয়া দেন হিরণ, সেটাই দেখার অপেক্ষা।
