AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০২৬ সালের ‘বঙ্গ সম্মান’-এর তালিকা প্রকাশ, দেখে নিন কারা কারা পেলেন এই সম্মান

রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ এবার বড় চমক গানের দুনিয়ায়। ‘আগুনপাখি’ খ্যাত জীবনমুখী গানের সম্রাট নচিকেতা চক্রবর্তী এবার বঙ্গবিভূষণে সম্মানিত হলেন। সংগীতের আঙিনায় অসামান্য অবদানের জন্য একই সম্মান পাচ্ছেন দুই কিংবদন্তি গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও লোপামুদ্রা মিত্র। তালিকায় রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমন চক্রবর্তী এবং গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়। গানের পাশাপাশি সাহিত্যের মঞ্চ থেকেও উঠে এসেছে বড় নাম।

২০২৬ সালের ‘বঙ্গ সম্মান’-এর তালিকা প্রকাশ, দেখে নিন কারা কারা পেলেন এই সম্মান
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 6:23 PM
Share

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুণ্যলগ্নে বাংলার সংস্কৃতি ও শিল্প জগতের মুকুটে যুক্ত হল নতুন নতুন সাফল্যের পালক। ২১ ফেব্রুয়ারি সকালেই রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের ‘বঙ্গ সম্মান’-এর তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছরের তালিকায় যেমন রয়েছে রূপোলি পর্দার চেনা মুখ, তেমনই গানের সুর আর কবিতার ছন্দে যারা বাংলাকে সমৃদ্ধ করেছেন, তাঁদেরও অনন্য স্বীকৃতি জানানো হয়েছে।

এ বছর চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হলেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলার গণ্ডি ছাড়িয়ে মুম্বইয়ের বিনোদন জগতেও তিনি এখন উজ্জ্বল নাম। এছাড়াও সুরের জগতের জনপ্রিয় শিল্পী মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি এবং লোকসংগীতের প্রাণ কার্তিক দাস বাউল এবার বঙ্গভূষণ শিরোপা পাচ্ছেন।

সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই তালিকায় আরও নাম রয়েছে শ্যামচাঁদ বাগদি, মৃণাল কান্তি বিশ্বাস, নাজমুল হক, চন্দন লোমজেল, সমরেশ চৌধুরী, কলেন্দ্র নাথ মান্ডি এবং বিবেক কুমারের।

রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ এবার বড় চমক গানের দুনিয়ায়। ‘আগুনপাখি’ খ্যাত জীবনমুখী গানের সম্রাট নচিকেতা চক্রবর্তী এবার বঙ্গবিভূষণে সম্মানিত হলেন। সংগীতের আঙিনায় অসামান্য অবদানের জন্য একই সম্মান পাচ্ছেন দুই কিংবদন্তি গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও লোপামুদ্রা মিত্র। তালিকায় রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমন চক্রবর্তী এবং গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়। গানের পাশাপাশি সাহিত্যের মঞ্চ থেকেও উঠে এসেছে বড় নাম। বিশিষ্ট কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এ বছর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়ে তাঁর সৃষ্টিশীলতার যোগ্য মর্যাদা পেলেন। এছাড়াও তালিকায় স্থান করে নিয়েছেন অনন্ত মহারাজ, প্রখ্যাত শিল্পী গণেশ চন্দ্র হালুই, সংগীতশিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।