Sukanta Majumdar: রাজীব কুমারের উদ্দেশে কুরুচিকর মন্তব্য, সুকান্তের কাছে গেল আইনী নোটিস
Rajiv Kumar: সংশ্লিষ্ট চিঠিতে অভিযোগ করা হয়েছে, তাঁর মক্কেল অর্থাৎ রাজীব কুমার মানসিক যন্ত্রণায় ভুগছেন। তাঁর সম্মানহানি হচ্ছে। সমাজে তাঁর পেশাগত মর্যাদার অপরিবর্তনীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে এই বিষয়গুলোর জন্য সুকান্ত মজুমদারকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমস্ত ডিজিটাল প্লাটফর্মে নিঃশর্তে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে।

কলকাতা: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) আইনি নোটিস রাজীব কুমারের আইনজীবীর। সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরুদ্ধে রাজ্যের প্রাক্তন ডিজি আইনি চিঠি পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজীব কুমারকে উদ্দেশ্যে করা সুকান্ত মজুমদারের মন্তব্যের জন্য রাজীবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এখানেই শেষ নয়, চিঠিতে তাঁর আইনজীবী আরও উল্লেখ করেছেন, কয়লা পাচার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁর মক্কেলকে। শুধু তাই নয়, পাশাপাশি সুকান্ত মজুমদারকে এমনও বলেছিলেন, ‘দিদি তেরা ডিজি দিওয়ানা হে রাম ইডিকো ডালে দানা’ এই ধরনের গুরুতর অপমানজনক।
সংশ্লিষ্ট চিঠিতে অভিযোগ করা হয়েছে, তাঁর মক্কেল অর্থাৎ রাজীব কুমার মানসিক যন্ত্রণায় ভুগছেন। তাঁর সম্মানহানি হচ্ছে। সমাজে তাঁর পেশাগত মর্যাদার অপরিবর্তনীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে এই বিষয়গুলোর জন্য সুকান্ত মজুমদারকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমস্ত ডিজিটাল প্লাটফর্মে নিঃশর্তে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। নয়ত আগামী সাত দিনের মধ্যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
