AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্বকাপ অতীত, পাকিস্তানের হাত ধরেই বাইশ গজে বাংলাদেশ!

নিরাপত্তাকে ইস্যু করে এর আগে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। এরপর তাদেরকে বহিষ্কৃত করে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল আইসিসি। ২০২৬ সালে এখনও আন্তর্জাতিক ম্যাচের মুখ দেখেনি বাংলাদেশ। বিশ্বকাপ মিটলেই আবার মাঠে ফিরবেন 'টাইগার্স'রা।

বিশ্বকাপ অতীত, পাকিস্তানের হাত ধরেই বাইশ গজে বাংলাদেশ!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 5:22 PM
Share

কলকাতা : বিশ্বকাপে এই দুই দেশকে নিয়ে কম নাটক দেখেনি ক্রিকেটবিশ্ব। মুস্তাফিজুরকে নিয়ে অসন্তোষ বা ভারত ম্যাচ ‘বয়কট, বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে একের পর এক অসুবিধের সম্মুখীন হচ্ছে আইসিসি। বিশ্বকাপ থেকে আগেই নাম প্রত্যাহার করেছিল বাংলাদেশ। তাদের বদলে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। ‘বয়কট’ নাটক করলেও ভারতের বিরুদ্ধে খেলতে হয়েছে পাকিস্তানকে। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। ৬১ রানে হেরেছেন বাবররা। বাংলাদেশ আগেই অভিযোগ করেছিল, নকভি বাংলাদেশকে বোকা বানিয়েছেন। তাঁর ফাঁদে পা দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

এসবের মধ্যেই দুই দেশকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। পাকিস্তানের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে যাবেন বাবর আজমরা। বাংলাদেশে গিয়ে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সফরের বিষয়ে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিনটি এক দিনের ম্যাচ হবে মীরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ শুরু হতে চলেছে এই সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১৩ তারিখ ও তৃতীয় ম্যাচ ১৫ তারিখ। বিশ্বকাপ ফাইনাল ৮ মার্চ। তার দিন তিনেকের মধ্যেই বাইশ গজে ফিরছেন লিটন দাসরা। কথা আছে, দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতেও বাংলাদেশ যেতে পারেন শাহীনরা।

নিরাপত্তাকে ইস্যু করে এর আগে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। এরপর তাদেরকে বহিষ্কৃত করে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল আইসিসি। ২০২৬ সালে এখনও আন্তর্জাতিক ম্যাচের মুখ দেখেনি বাংলাদেশ। বিশ্বকাপ মিটলেই আবার মাঠে ফিরবেন ‘টাইগার্স’রা। বাংলাদেশ বনাম পাকিস্তান নিয়ে আইসিসিতে এর আগে অনেক তরজা দেখা গেলেও এবার পাকিস্তানের হাত ধরেই মাঠে ফিরছে বাংলাদেশ।