AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেকের পাশে দাঁড়িয়ে প্রতীক-উর, তখন খবরই এল সিপিএম থেকে বহিষ্কারের

সিপিএম থেকে বহিষ্কার করা হল তরুণ নেতা প্রতীক-উর রহমানকে। মাতৃভাষা দিবসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়ে মা-মাটি-মানুষের পথে ‘বিদ্রোহী’ সিপিএম নেতা প্রতীক-উর রহমান। যখন আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে প্রতীক-উর দাঁড়িয়ে, তখন সিপিএমের পার্টি অফিস থেকে প্রতীক-উরের বহিষ্কারের খবর এল।

অভিষেকের পাশে দাঁড়িয়ে প্রতীক-উর, তখন খবরই এল সিপিএম থেকে বহিষ্কারের
সিপিএম থেকে বহিষ্কৃত প্রতীক-উর রহমানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 6:19 PM
Share

কলকাতা: সিপিএম থেকে বহিষ্কার করা হল তরুণ নেতা প্রতীক-উর রহমানকে। মাতৃভাষা দিবসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়ে মা-মাটি-মানুষের পথে ‘বিদ্রোহী’ সিপিএম নেতা প্রতীক-উর রহমান। যখন আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে প্রতীক-উর দাঁড়িয়ে, তখন সিপিএমের পার্টি অফিস থেকে প্রতীক-উরের বহিষ্কারের খবর এল। জল্পনা সত্যি করে রেজ্জাক-ঋতব্রতদের পথেই হাঁটলেন প্রতীক উর। এবার লাল ঝান্ডা ছেড়ে ঘাস ফুল প্রতীক হাতে নিলেন প্রতীক-উর!

গত তিন দিন ধরে যে জল্পনা একেবারে তুঙ্গে উঠেছিল, তা বাস্তবায়িত হল! দলের বিরুদ্ধে যখন ক্ষোভ উগরাতে শুরু করেছিলেন প্রতীক-উর, তখনই ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে রটে যায়, প্রতীক-উর তৃণমূলে যোগ দেবেন। তখন থেকেই তাঁর একাধিক অনুগামী সামাজিক মাধ্যমে তাঁকে ট্যাগ করতে শুরু করেন। কিন্তু জল্পনা জিইয়ে ছিল শনিবার সকাল পর্যন্তও। ঘটনাচক্রে,  গত লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়াই করেছিলেন প্রতীক-উর। এদিন তাঁরই হাত থেকে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিলেন তিনি। সেলিম-সহ দলের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বঙ্গ রাজনীতিতে তুমুল বিতর্কের ঝড় তুলেছিলেন প্রতীক উর। প্রথম ৪৮ ঘণ্টায় তিনি কার্যত একাই বলেছিলেন। দলের তরফে সেভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলের রাজ্য সম্পাদক সেলিম মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু শুক্রবার তিনিও মুখ খোলেন।

প্রতীক-উরকে টার্গেট করা হয়েছে বলেও পরোক্ষভাবে বলেছিলেন সেলিম। কিন্তু এভাবে প্রতীক-উরের মতো তরুণ নেতার চলে যাওয়া সিপিএমের নৈতিক জয় বলেই ব্যাখ্যা করেছেন তিনি। আমতলায় প্রতীক উরের অভিষেকের পাশে থাকার সম্ভাবনা আগেই রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে। সেটা সত্যিও হয়। আর ঠিক সে সময়েই সাংবাদিক বৈঠক করেন সেলিম। বলেন, “শক্রপক্ষে যোগদান করায় প্রতীক-উর রহমানকে বহিষ্কার করা হল।”

যদিও শুক্রবারই সেলিম সাংবাদিকদের সামনে নিজেই স্বীকার করেছেন প্রতীক-উরের দলছাড়া তাঁর কাছে সন্তান হারানোর শোকের ন্যায়। তাঁর কথায়, “সন্তান হারালে একজন লোকের যে অনুভূতি হয়, আমার সেই ফিলিংস।”