AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বঙ্গভূষণের পর এবার ‘বঙ্গবিভূষণ’ পেলেন ইমন চক্রবর্তী, কী বললেন গায়িকা?

কেরিয়ারের শুরুর দিনগুলোতে অনেক লড়াই করতে হয়েছে হাওড়ার এই মেয়েকে। কিন্তু আজ তিনি কেবল একজন সফল শিল্পীই নন, বরং ‘ইমন চক্রবর্তী মিউজিক একাডেমি’-র মাধ্যমে নতুন প্রতিভাদের দিশাও দেখাচ্ছেন। বঙ্গবিভূষণের এই স্বীকৃতি আগামী দিনে তাঁকে আরও নতুন ধরণের কাজ করতে উৎসাহিত করবে বলে মনে করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

বঙ্গভূষণের পর এবার 'বঙ্গবিভূষণ' পেলেন ইমন চক্রবর্তী, কী বললেন গায়িকা?
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 5:29 PM
Share

সংগীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আরও এক রাজকীয় পালক যুক্ত হল জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তীর মুকুটে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে এ বছরের সম্মানজনক ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হল। এর আগে ২০২২ সালে ইমন ‘বঙ্গভূষণ’ সম্মানও পেয়েছিলেন।

রবীন্দ্রসংগীত থেকে শুরু করে লোকগান কিংবা আধুনিক বাংলা গান সবক্ষেত্রেই ইমনের সাবলীল যাতায়াত তাঁকে আমজনতার কাছে প্রিয় শিল্পী করে তুলেছে। ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য ২০১৭ সালে জাতীয় পুরস্কার জয়ের পর থেকেই কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী তাঁর। গত কয়েক বছরে তাঁর মৌলিক গান এবং বিভিন্ন স্টেজ পারফরম্যান্স তাঁকে সমসাময়িক গায়িকাদের মধ্যে প্রথম সারিতে এনে দাঁড় করিয়েছে। বঙ্গবিভূষণ সম্মান পেয়ে টিভি নাইন বাংলাকে ইমন জানালেন, ”আমি দিদির কাছে আজীবন কৃতজ্ঞ থাকব রাজ্যের এই শ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্য। বাংলা গান, বাংলা ভাষার জয় হোক।”

কেরিয়ারের শুরুর দিনগুলোতে অনেক লড়াই করতে হয়েছে হাওড়ার এই মেয়েকে। কিন্তু আজ তিনি কেবল একজন সফল শিল্পীই নন, বরং ‘ইমন চক্রবর্তী মিউজিক একাডেমি’-র মাধ্যমে নতুন প্রতিভাদের দিশাও দেখাচ্ছেন। বঙ্গবিভূষণের এই স্বীকৃতি আগামী দিনে তাঁকে আরও নতুন ধরণের কাজ করতে উৎসাহিত করবে বলে মনে করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

ইমনের এই সাফল্যে টলিউড এবং সংগীত জগতের সতীর্থরা তাঁকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন। বাংলার সাংস্কৃতিক মানচিত্রে ইমনের এই জয়যাত্রা দীর্ঘস্থায়ী হোক, এমনটাই প্রত্যাশা সকলের। অন্যদিকে রাজনীতির মহলে জল্পনা রয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে নাকি টিকিট পেতে পারেন ইমন। তবে এ খবর রটলেও, রাজনীতি যোগ নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন ইমন।