AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নায়ক চান বাবা হতে, নায়িকার আপত্তি! ভাঙনের মুখে ১০ বছরের সম্পর্ক?

আকাঙ্খা আরও যোগ করেন, গৌরব এখন নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চান, সন্তান চান। কিন্তু আকাঙ্খা নিজের সিদ্ধান্তে অনড়। তিনি গৌরবকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার স্বাধীনতাও দিয়েছিলেন, কারণ তাঁর মতে, পৃথিবীর ৯০ শতাংশ মানুষই বংশরক্ষার জন্য বিয়ে করেন। তাই গৌরব নিজের জায়গায় কোনও ভুল করছেন না।

নায়ক চান বাবা হতে, নায়িকার আপত্তি! ভাঙনের মুখে ১০ বছরের সম্পর্ক?
| Updated on: Jun 30, 2026 | 1:23 PM
Share

একসময় যাঁদের রসায়ন দেখে মুগ্ধ হত নেটপাড়া, আজ তাঁরাই হাঁটছেন উল্টো পথে। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ গৌরব খান্না এবং আকাঙ্খা চামোলার সুখের সংসারে এখন শুধুই ঝড়। দীর্ঘদিনের চেনা সমীকরণ পেরিয়ে এখন বিবাহবিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে এই তারকা দম্পতি। রিয়্যালিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে এসে নিজের ব্যক্তিগত জীবনের এই কঠিন সত্যিটা নিজেই আড়ালে না রেখে সামনে আনলেন আকাঙ্খা।

‘লক আপ সিজন ২’-এর সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা এবং সুফি মোতিওয়ালার সঙ্গে আলাপচারিতায় নিজের মন হালকা করেন আকাঙ্খা। তিনি স্পষ্ট জানান, মাতৃত্ব বা সন্তান নেওয়ার বিষয়ে প্রথম থেকেই তাঁর মানসিকতা আলাদা ছিল। আকাঙ্খা বলেন, “বিয়ের শুরুর দিকে মাতৃত্ব নিয়ে আমার কোনও চূড়ান্ত অনীহা ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি, সন্তান মানুষ করা বা মা হওয়াটা আমার জন্য নয়। আমি গৌরবকে সেটা অনেক আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম। তখন ওর আপত্তি না থাকলেও, পরবর্তীতে ওর চিন্তাভাবনা বদলে যায়।”

আকাঙ্খা আরও যোগ করেন, গৌরব এখন নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চান, সন্তান চান। কিন্তু আকাঙ্খা নিজের সিদ্ধান্তে অনড়। তিনি গৌরবকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার স্বাধীনতাও দিয়েছিলেন, কারণ তাঁর মতে, পৃথিবীর ৯০ শতাংশ মানুষই বংশরক্ষার জন্য বিয়ে করেন। তাই গৌরব নিজের জায়গায় কোনও ভুল করছেন না।

Big Boss

সম্পর্কের এই টানাপোড়েন কিন্তু আচমকা নয়। এর আগে ‘বিগ বস ১৯’ চলাকালীন প্রথমবার গৌরব ও আকাঙ্খার এই ব্যক্তিগত মতবিরোধ প্রকাশ্যে আসে। শো-এর ভেতরে গৌরব জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী সন্তান নিতে আগ্রহী নন। সেই সময় গৌরবকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, গৌরব ‘ভিক্টিম কার্ড’ খেলছেন এবং ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে এনে স্ত্রীকে ছোট করছেন।

যদিও ‘বিগ বস’ থেকে বেরোনোর পর গৌরব স্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তিনি জোর খাটাতে চান না। কিন্তু ভেতরের দূরত্ব যে তাতে কমেনি, তা আকাঙ্খার সাম্প্রতিক মন্তব্যেই স্পষ্ট।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো