AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কলকাতায় শার্লক’ ছবিতে কোন-কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে?

'কলকাতায় শার্লক' ছবির চরিত্রদের লুক সামনে এল। পরিচালক অরিন্দম শীল জানালেন, ''শার্লক হোমস আমাকে বরাবরই আকৃষ্ট করেছেন—শুধু একজন গোয়েন্দা হিসেবে নয়, বরং একটি ভাবনা হিসেবে। চারপাশের মানুষ যে জিনিসগুলো দেখতে পায় না, সেগুলো অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতায় দেখতে পাওয়া, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে নেওয়া এবং এমন এক সত্যের কাছে পৌঁছে যাওয়া, যা সবার চোখের সামনেই থেকেও অদৃশ্য থেকে যায়—শার্লক হোমসের এই ক্ষমতাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। আমি সেই সত্তাকেই নিয়ে আসতে চেয়েছি এক সম্পূর্ণ ভিন্ন সাংস্কৃতিক ও সমকালীন পরিসরে। সেই ভাবনা থেকেই জ্যোতিষ্ক।''

'কলকাতায় শার্লক' ছবিতে কোন-কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে?
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 11:20 AM
Share

‘কলকাতায় শার্লক’ ছবির চরিত্রদের লুক সামনে এল। পরিচালক অরিন্দম শীল জানালেন, ”শার্লক হোমস আমাকে বরাবরই আকৃষ্ট করেছেন—শুধু একজন গোয়েন্দা হিসেবে নয়, বরং একটি ভাবনা হিসেবে। চারপাশের মানুষ যে জিনিসগুলো দেখতে পায় না, সেগুলো অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতায় দেখতে পাওয়া, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে নেওয়া এবং এমন এক সত্যের কাছে পৌঁছে যাওয়া, যা সবার চোখের সামনেই থেকেও অদৃশ্য থেকে যায়—শার্লক হোমসের এই ক্ষমতাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। আমি সেই সত্তাকেই নিয়ে আসতে চেয়েছি এক সম্পূর্ণ ভিন্ন সাংস্কৃতিক ও সমকালীন পরিসরে। সেই ভাবনা থেকেই জ্যোতিষ্ক।”

পরিচালক যোগ করলেন, ”জ্যোতিষ্ক শার্লক হোমস নয়। সে আজকের কলকাতায় থাকা এক সমকালীন বাঙালি যুবক, যার শার্লক হোমসের প্রতি এক অদ্ভুত আকর্ষণ আছে এবং যে অসম্ভব তীক্ষ্ণভাবে চারপাশের মানুষ ও ঘটনাকে পর্যবেক্ষণ করতে পারে। তার বন্ধু স্মরণজিত্‍ ধীরে ধীরে জড়িয়ে পড়ে এই অদ্ভুত শার্লক-ওয়াটসন সমীকরণে—কখনও জেনেবুঝে, কখনও বা প্রায় অজান্তেই। যা শুরু হয় একটি গোয়েন্দা গল্প হিসেবে, ধীরে ধীরে তা খুলে দেয় আরও অনেক বড় এক জগৎ।” পরিচালকের কথায়, ”কলকাতায় শার্লক-এর গল্প চলাচল করে আজকের কলকাতা এবং শার্লক হোমসের মিথের সঙ্গে যুক্ত এক অন্য সময় ও অন্য পরিসরের মধ্যে। চিত্রনাট্য ইচ্ছাকৃতভাবেই এই দুই জগতের মধ্যে কিছু সাদৃশ্য ও প্রতিধ্বনি তৈরি করে—যেখানে অতীত আর বর্তমান একে অপরকে আলোকিত করে।”

এই ছবিতে থাকছেন বিক্রম চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, তন্বী লাহা রায়, ঊষসী রায়, অর্জুন চক্রবর্তী, শুভ্রজিত্‍ দত্ত, বিশ্বজিত্‍ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, অরিন্দম শীল, ফিরদৌসী বসু, পৌলমী দাস, সোহাগ সেন, অর্ণ মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দয়িত্বে ‘ক্যামেলিয়া প্রোডাকসন্স প্রাইভেট লিমিটেড ‘।

Follow Us