Pomegranate peeling hacks: বেদানার রস ছিটকাবেই না! এক মিনিটে দানা বের করুন এভাবে
Quick kitchen tips: বেদানা ছাড়াতে গিয়ে জামাকাপড়ে বা রান্নাঘরে রস ছিটকে মেস তৈরি হয়? মাত্র এক মিনিটে চামচের টোকায় সব দানা বের করার সবচেয়ে সহজ কৌশল জেনে নিন। কী কী করবেন?

বেদানা বা ডালিম (Pomegranate) খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে মুশকিল হল এর খোসা ছাড়ানো। একটা একটা করে দানা ছাড়াতে গেলে যেমন অনেক সময় নষ্ট হয়, তেমনই লাল রস ছিটকে হাত আর জামাকাপড় নোংরা হয়ে যায়। রান্নাঘরের দেওয়ালেও দাগ লেগে একাকার অবস্থা হয়। অথচ একটু বুদ্ধি খাটালে মাত্র এক মিনিটে একটা গোটা বেদানার সব দানা নিমেষে বাটিতে বের করে নেওয়া যায়।
কীভাবে করবেন এই কাজ? জেনে নিন ধাপে ধাপে:
আগে মাথার অংশ কাটুন: কাটিং বোর্ডের ওপর বেদানাটি সোজা করে রাখুন। ধারালো ছুরি দিয়ে বেদানার ওপরের ছোট মুকুটের মতো অংশটি গোল করে কেটে বাদ দিন। খেয়াল রাখবেন, ছুরি যেন বেশি গভীরে না ঢোকে। তাহলে ভেতরের দানা কেটে গিয়ে রস বেরোতে শুরু করবে।
দাগ দেখে কাটুন: ওপরের অংশ কাটতেই ভেতরে সাদা পর্দার মতো ভাগ বা লাইন দেখতে পাবেন। এই স্বাভাবিক দাগগুলো বরাবর ওপর থেকে নিচ পর্যন্ত ছুরির ডগা দিয়ে হালকা করে খোসার ওপর চিরে দিন। ভেতরের অংশে ছুরি ঢোকাবেন না, শুধু খোসাটুকু কাটবেন।
টুকরো করে আলাদা করুন: এবার হাত দিয়ে আলতো চাপ দিলেই বেদানাটি কয়েকটা ভাগে সুন্দরভাবে খুলে যাবে। জোর করার কোনও দরকার নেই, স্বাভাবিক খাঁজ ধরেই এটি আলাদা হয়ে যাবে।
বাটির ওপর উল্টো করে ধরুন: একটি বড় এবং গভীর বাটি নিন। বেদানার একটা টুকরো হাতের তালুতে এমনভাবে রাখুন যাতে দানার দিকটি বাটির দিকে ঘোরানো থাকে। আঙুল দিয়ে টুকরোটি আলতো ধরে রাখুন।
চামচের পিঠ দিয়ে আলতো টোকা: অন্য হাতে একটি কাঠের বা শক্ত চামচ নিন। চামচের উল্টো দিক দিয়ে বেদানার শক্ত খোসার ওপর সমান তালে হালকা টোকা দিতে থাকুন। এক জায়গায় না মেরে ঘুরিয়ে ঘুরিয়ে মারুন। দেখবেন, খোসা একটু নড়তেই সব দানা ঝরঝর বাটিতে পড়তে শুরু করেছে।
বাকি টুকরোগুলো একইভাবে করুন: বাকি অংশগুলোও একইভাবে বাটির ওপর ধরে টোকা দিন। যদি দু-একটি সাদা খোসা বা পর্দার টুকরো দানার সঙ্গে বাটিতে পড়ে, তবে সেগুলো হাত দিয়ে বেছে ফেলে দিন। কারণ সাদা অংশটি খেতে তেতো লাগে।
ব্যাস, কোনও ঝামেলা বা নোংরা না করেই মাত্র এক মিনিটেই এক বাটি তাজা বেদানার দানা তৈরি
