AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছেলেদের জীবনে ব্যর্থতা আসুক!’ কেন লিখলেন হৃতিক?

হৃতিক তাঁর পোস্টে লিখেছেন, তিনি ছেলেদের সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর গর্ব যতই বিশাল হোক না কেন, তা যেন কখনওই ভালোবাসার সঙ্গে পাল্লা দিতে না পারে। ছেলেদের আশ্বস্ত করে তিনি বলেন, "তোমরা যেমন, ঠিক তেমনই থেকো। তোমরা আমাদের কাছে ভালেবাসার।" অর্থাৎ, ভালোবাসা পাওয়ার জন্য কোনও মেডেলের প্রয়োজন নেই— এই সহজ সত্যিটাই সন্তানদের কানে পৌঁছে দিতে চেয়েছেন অভিনেতা।

'ছেলেদের জীবনে ব্যর্থতা আসুক!' কেন লিখলেন হৃতিক?
Image Credit: facebook
| Updated on: Mar 06, 2026 | 3:29 PM
Share

সাফল্যের ইঁদুর দৌড়ে সকলে যখন ক্লান্ত, ঠিক তখনই যেন এক পশলা টাটকা বাতাস নিয়ে এলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। দুই ছেলে হৃহান এবং হৃদানের উদ্দেশে তাঁর লেখা একটি খোলা চিঠি এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে। বাবা হিসেবে গর্বিত হওয়া এক বিষয়, আর নিঃস্বার্থ ভালোবাসা একেবারে আলাদা। ঠিক এই সূক্ষ্ম সুতোটিই টেনে ধরলেন অভিনেতা। হৃতিকের স্পষ্ট কথা, “তোমরা কিছু অর্জন করলে তবেই ভালোবাসা পাবে, তা নয়। তোমরা যেমন, তেমনই আমার কাছে শ্রেষ্ঠ।”

সম্প্রতি ইনস্টাগ্রামে দুই ছেলের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করে নিয়েছেন হৃতিক। সেখানে তিনি স্বীকার করেছেন, ছেলেদের প্রতিভা, কাজের প্রতি নিষ্ঠা এবং নম্রতা দেখে বাবা হিসেবে তাঁর বুক গর্বে ভরে ওঠে। কিন্তু ঠিক তার পরেই এক অদ্ভুত উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। হৃতিকের মতে, ‘গর্ব’ বিষয়টি সবসময় কোনও না কোনও সাফল্যের ওপর দাঁড়িয়ে থাকে। আর এখান থেকেই এক কঠিন ভাবনা মাথায় আসে ‘আমি সফল হলে তবেই প্রিয়জনরা আমাকে ভালোবাসবে’।

হৃতিক তাঁর পোস্টে লিখেছেন, তিনি ছেলেদের সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর গর্ব যতই বিশাল হোক না কেন, তা যেন কখনওই ভালোবাসার সঙ্গে পাল্লা দিতে না পারে। ছেলেদের আশ্বস্ত করে তিনি বলেন, “তোমরা যেমন, ঠিক তেমনই থেকো। তোমরা আমাদের কাছে ভালেবাসার।” অর্থাৎ, ভালোবাসা পাওয়ার জন্য কোনও মেডেলের প্রয়োজন নেই— এই সহজ সত্যিটাই সন্তানদের কানে পৌঁছে দিতে চেয়েছেন অভিনেতা।

জীবনের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে হৃতিক ছেলেদের এক দারুণ পরামর্শ দিয়েছেন। তিনি চান তাঁর ছেলেরা বড় হয়ে উঠুক, সব কিছু উপলব্ধি করুক। কিন্তু ব্যর্থতা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি একদম আলাদা। হৃতিক লিখেছেন, “আমি চাই তোমাদের জীবনে ব্যর্থতা আসুক, তোমরা সেগুলোকে অনুভব করো। প্রতিটি আবেগ— সে আনন্দ হোক বা চরম একাকীত্ব, সবটা চেখে দেখা দরকার। কারণ শেষমেশ এটাই তো আসল পাওনা।” সাফল্যের চিরাচরিত সংজ্ঞায় আটকে না থেকে জীবনের প্রতি মুহূর্তে অনুভব করাই যে আসল উদ্দেশ্য, সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি।

লেখার শেষে এক অদ্ভুত সততা ফুটে উঠেছে হৃতিকের কলমে। তিনি লিখেছেন, মানুষ হিসেবে হয়তো কোনওদিন তিনিও ভুল করতে পারেন। হয়তো অজান্তেই ছেলেদের সাফল্যের দাঁড়িপাল্লায় মাপতে শুরু করবেন। তাই ছেলেদের উদ্দেশে তাঁর আর্জি, “যদি কোনওদিন আমি ভুলে যাই আর তোমাদের নম্বর দিয়ে বিচার করতে শুরু করি, তবে আমায় মনে করিয়ে দিও— ভালোবাসা সবকিছুর আগে ছিল এবং সবসময় থাকবে।”

বর্তমানে ‘কৃষ ৪’ (Krrish 4) ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত হৃতিক। কিন্তু কাজের চাপের মাঝেও নতুন সম্পর্কে থেকেও সন্তানদের প্রতি তাঁর এই বার্তা নজর কেড়েছে ভক্তদের।