‘বোরখা আনো, ওঁকে পরিয়ে দাও’, সানার মন্তব্যে তীব্র সমালোচনা
Controversy: ৬ দিন আগে সম্ভাবনা তাঁর পডকাস্টের প্রস্তুতির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানেই দুই স্টারকে ঠাট্টা মজায় মেতে উঠতে দেখা যায়। তাঁদের আলোচনায় উঠে আসে বিগ বস-এ একসঙ্গে কাটানো দিনগুলো। কীভাবে তাঁরা বিভিন্ন সময় বচসায় জড়িয়ে পড়তেন।

অভিনেত্রী সম্ভাবনা শেঠ, বর্তমানে তিনি পডকাস্টের কাজ নিয়ে ব্যস্ত। শ্রোতাদের মধ্যে এই পডকাস্ট শো বেশ জনপ্রিয় হয়েছে। মাঝে মধ্যেই তিনি নানা সেলিব্রিটিদের অতিথি হিসেবে নিয়ে আসেন এই পডকাস্ট শোয়ে। এবার তাঁর অতিথি সানা খান। যাঁর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে ফ্রেমবন্দি করেছিলেন অভিনেত্রী সম্ভাবনা। তবে সেই মুহূর্ত ঘিরেই এবার বিতর্ক চুঙ্গে। কারণ সে মিনি ভ্লগটি শেয়ার করেছেন তিনি, সেখানে শোনা যাচ্ছে সম্ভাবনাকে সানা বোরখা পরার উপদেশ দিচ্ছেন। আর তা দেখেই নেটপাড়ায় বর্তমানে সমালোচনার ঝড়।
৬ দিন আগে সম্ভাবনা তাঁর পডকাস্টের প্রস্তুতির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানেই দুই স্টারকে ঠাট্টা মজায় মেতে উঠতে দেখা যায়। তাঁদের আলোচনায় উঠে আসে বিগ বস-এ একসঙ্গে কাটানো দিনগুলো। কীভাবে তাঁরা বিভিন্ন সময় বচসায় জড়িয়ে পড়তেন। সেখানেই সানাকে কুর্তা পরার কথা বললে তিনি মানা করে দেন। শুধু তাই নয়, সঙ্গে তিনি বলে ওঠেন, “তোমার কাছে একটা ভাল সালওয়ার কামিজ নেই? তোমার দোপাট্টা কোথায়? বোরখা নিয়ে এসে। সম্ভাবনাকে বোরখা পরিয়ে দাও।”
তার উত্তরে মোটেও চুপ থাকেননি সম্ভাবনা। তিনি বলেছিলেন, “কিছুই আমার আর গায়ে হয় না। আমার শরীরে মেদ জমেছে। ১৫ কেজি ওজন বেড়েছে। মানুষ আমাদের কথায় নজর দেবেন, কী পরে আছি তাতে নয়। এরপরই শোরগোল শুরু হয়ে যায় নেটপাড়ায়। একশ্রেণি সানাকে তাঁর মন্তব্যের জন্য তুলোধনা করতে পিছপা হননি।”
