প্রথমবার ওয়েব সিরিজে জীতু কমল, সঙ্গে কে থাকতে পারেন, কোথায় দেখা যাবে?
অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত'-র পর 'গৃহপ্রবেশ' ছবিতে সাফল্য পেয়েছিলেন জীতু কমল। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্য সিংহ রায় চরিত্রটি করে একই রকম জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও সমাজ মাধ্যমে চরিত্রটি নিয়ে চর্চা হয়। ধারাবাহিকের টুকরো-টুকরো দৃশ্য শেয়ার করেন জীতুর অনুরাগীরা।

অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’-র পর ‘গৃহপ্রবেশ’ ছবিতে সাফল্য পেয়েছিলেন জীতু কমল। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য সিংহ রায় চরিত্রটি করে একই রকম জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও সমাজ মাধ্যমে চরিত্রটি নিয়ে চর্চা হয়। ধারাবাহিকের টুকরো-টুকরো দৃশ্য শেয়ার করেন জীতুর অনুরাগীরা।
অভিনেতার অনুরাগীরা যে তাঁর নতুন কাজ দেখতে চান, তা নিয়ে সংশয় নেই। এবার সুখবর! প্রথমবার ওয়েব সিরিজে দেখা যেতে পারে জীতুকে। টলিপাড়ার চর্চা, ‘হইচই’ প্ল্যাটফর্ম-এর জন্যই ওয়েব সিরিজ করতে পারেন জীতু। এই ওয়েব সিরিজে জীতুর সঙ্গে থাকতে পারেন শোলাঙ্কি রায় আর পাওলি দাম, তেমনই চর্চা। একটি বিশেষ চরিত্রে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়, তেমন শোনা যাচ্ছে। তবে প্রযোজনা সংস্থার তরফে এই ওয়েব সিরিজ নিয়ে কিছু ঘোষণা করা হয়নি। তাই অভিনেতা-অভিনেত্রীদের তালিকা শেষ পর্যন্ত এরকমই থাকবে, নাকি কিছু পরিবর্তন হবে, তা দেখার অপেক্ষা। অগাস্ট মাসের শুরুতেই পাহাড়ে শুটিং, তেমন শোনা যাচ্ছে।
এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে ফিরছেন না জীতু, তা নিশ্চিত। টলিপাড়ায় চর্চা ছিল, ‘বিগ বস’-এ যাওয়ার জন্য অভিনেতার কাছে প্রস্তাব গিয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে সেই প্রস্তাবে রাজি হননি অভিনেতা। শেষ পর্যন্ত কী হয়, তা দেখার অপেক্ষা। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একটা বাংলা ছবিতে দেখা যাবে জীতুকে। কবে মুক্তি পাবে সেই ছবি, তা ঘোষণা হয়নি এখনও। তবে জীতুর প্রথম ওয়েব সিরিজ নিয়ে যে আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে, তা নিয়ে সংশয় নেই।
