AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডের ‘প্রিন্সেস’ থেকে বক্স অফিসের ‘মিলি’: জন্মদিনে জাহ্নবী কাপুরের সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে উঠবে!

মুম্বইয়ের জুহুতে জাহ্নবীর একটি বিলাসবহুল ট্রিপ্লেক্স অ্যাপার্টমেন্ট ছিল, যা তিনি প্রায় ৩৯ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন। বর্তমানে তিনি বান্দ্রার একটি ডুপ্লেক্সের মালকিন, যার দাম ৬৫ কোটি টাকারও বেশি। শ্রীদেবী তাঁর জন্য মুম্বইতে একটি বাড়ি রেখে গিয়েছেন যার দাম দেড় কোটি টাকা।

বলিউডের ‘প্রিন্সেস’ থেকে বক্স অফিসের ‘মিলি’: জন্মদিনে জাহ্নবী কাপুরের সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে উঠবে!
Image Credit: facebook & wikipedia
| Updated on: Mar 06, 2026 | 3:45 PM
Share

মায়ের স্মৃতি আর বাবার আদরে বড় হওয়া সেই ছোট্ট মেয়েটি আজ বলিউডের অন্যতম দাপুটে অভিনেত্রী। শ্রীদেবী-কন্যা হিসেবে কেরিয়ার শুরু করলেও, নিজের অভিনয় দক্ষতা দিয়ে জাহ্নবী কাপুর প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া। আজ, ৬ মার্চ জাহ্নবীর জন্মদিন। ২৭ পেরিয়ে ২৮-এ পা দিলেন ‘ধড়ক’ গার্ল। গ্ল্যামার আর অভিনয়ের বাইরেও জাহ্নবীর আরও একটি পরিচয় আছে— তিনি এই প্রজন্মের অন্যতম ধনী তারকা। জানেন কত সম্পত্তি রয়েছে শ্রীদেবী কন্যার?

২০১৮ সালে বলিউডে পা রাখার পর থেকে জাহ্নবীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তবে শুধু কি অভিনয়? একদমই না। বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং সোশ্যাল মিডিয়া থেকেও মোটা টাকা আয় করেন তিনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, জাহ্নবী কাপুরের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫ থেকে ৯০ কোটি টাকার কাছাকাছি।

প্রতিটি সিনেমার জন্য তিনি বর্তমানে ৫ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এ ছাড়া নামী দামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে কোটির ঘরে আয় করেন এই তরুণী।

মুম্বইয়ের জুহুতে জাহ্নবীর একটি বিলাসবহুল ট্রিপ্লেক্স অ্যাপার্টমেন্ট ছিল, যা তিনি প্রায় ৩৯ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন। বর্তমানে তিনি বান্দ্রার একটি ডুপ্লেক্সের মালকিন, যার দাম ৬৫ কোটি টাকারও বেশি। শ্রীদেবী তাঁর জন্য মুম্বইতে একটি বাড়ি রেখে গিয়েছেন যার দাম দেড় কোটি টাকা। মার্সিডিজ মেব্যাক S560 (যার দাম প্রায় ২ কোটি টাকার উপরে), মার্সিডিজ বেঞ্জ GLE ২৫০ডি, বিএমডব্লিউ এক্স ৫

বলিউডের অন্দরে খবর, নিজের উপার্জিত অর্থের একটা বড় অংশ তিনি স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পছন্দ করেন। শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও নিজের লাইফস্টাইল আর আভিজাত্য বজায় রাখতে তিনি সিদ্ধহস্ত। মায়ের স্বপ্ন পূরণ করে জাহ্নবী ভক্তদের কাছে বলিউডের ‘গোল্ডেন গার্ল’। এখন তাঁর নতুন ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।