AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাতনির বিয়ে চান না জয়া, বিয়ের ৫২ বছরে বিস্ফোরক অভিনেত্রী

প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন সবসময় নিজের মত স্পষ্টভাবে প্রকাশ করার জন্য পরিচিত— সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি, পাপারাজ্জি বা রাজনীতি সম্পর্কেই হোক। সম্প্রতি একটা অনুষ্ঠানে, যেখানে তিনি বক্তাদের একজন ছিলেন, জয়া স্বীকার করেন যে তিনি মনে করেন বিয়ে একটি অপ্রাসঙ্গিক প্রতিষ্ঠান এবং তিনি চান না তার নাতনি নভ্যা নভেলি নন্দা বিয়ে করুন।

নাতনির বিয়ে চান না জয়া, বিয়ের ৫২ বছরে বিস্ফোরক অভিনেত্রী
| Edited By: | Updated on: Dec 01, 2025 | 9:30 AM
Share

প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন সবসময় নিজের মত স্পষ্টভাবে প্রকাশ করার জন্য পরিচিত— সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি, পাপারাজ্জি বা রাজনীতি সম্পর্কেই হোক। সম্প্রতি একটা অনুষ্ঠানে, যেখানে তিনি বক্তাদের একজন ছিলেন, জয়া স্বীকার করেন যে তিনি মনে করেন বিয়ে একটি অপ্রাসঙ্গিক প্রতিষ্ঠান এবং তিনি চান না তার নাতনি নভ্যা নভেলি নন্দা বিয়ে করুন।

আলোচনার সময় জয়া বলেন, “আমি চাই না নভ্যা বিয়ে করুক। (হোস্ট যখন জিজ্ঞেস করেন বিয়ে কি একটি অপ্রাসঙ্গিক প্রতিষ্ঠান বলে তিনি মনে করেন, তখন তিনি সম্মতি জানান) হ্যাঁ, অবশ্যই। এখন আমি দাদি। নভ্যার কয়েক দিনের মধ্যেই ২৮ বছর হবে। এত ছোট বাচ্চাদের বড় করার বিষয়ে মেয়েদের পরামর্শ দেওয়ার মতো বয়স আর আমার নেই। সময় অনেক বদলে গিয়েছে এবং আজকাল ছোট ছোট বাচ্চারাই এত স্মার্ট যে তারা আপনাকেই হার মানিয়ে দেবে।”

তিনি আরও বলেন, আইনি দিক থেকেই কোনও সম্পর্ককে সংজ্ঞায়িত করতে হবে এমন নয়। “আমি ঠিক জানি না, ওটা দিল্লির লাড্ডুর মতো—খাও, তবুও সমস্যা; না খাও, তবুও সমস্যা। কিন্তু জীবনটা উপভোগ করো”, যোগ করেন জয়া।

নভ্যা অভিনেতা অভিষেক বচ্চনের ভাগ্নি, তাঁর ভাই অগস্ত্য নন্দাও গত বছর ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যোগ দেন। নভ্যা নভেলি নন্দা ২০২০ সালে নিউইয়র্কের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। একই বছর তিনি একটি হেলথ-টেক প্ল্যাটফর্ম সহ-প্রতিষ্ঠা করেন। তিনি এখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ (আইআইএম)-এর ব্লেন্ডেড এমবিএ প্রোগ্রামে পড়ছেন।

এদিকে, জয়া ও অমিতাভ বচ্চন এ বছর তাঁদের ৫২তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। অমিতাভ ও জয়া ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন। জয়া কি বিয়েতে খুশি নন ? এমন প্রশ্ন এবার ঘুরতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেরই প্রশ্ন, অমিতাভ বচ্চন যাঁর বর, তিনি কেন বিয়ের পক্ষে থাকতে পারলেন না? এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জয়া।

Follow Us