Bigg Boss Bangla: বিগ বসে মনামীকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিয়েছিলেন জীতু! প্রাক্তন স্বামীর কাণ্ড নিয়ে এবার কী বললেন নবনিতা?
Nabanita Das on Jeetu Kamal Bigg Boss: টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগী মনামী ঘোষকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার জন্য টেনে-হিঁচড়ে মাটিতে আছড়ে ফেলার অভিযোগ উঠেছে জীতুর বিরুদ্ধে। রিয়্যালিটি শো-র পর্দায় তাঁর এমন আগ্রাসী রূপ দেখে নেটপাড়ায় সমালোচনা ও বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।

‘বিগ বস’ বাংলার ঘরে ক্যাপ্টেনশিপ টাস্ককে কেন্দ্র করে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে যেমন অসাবধানতাবশত সৃজলা গুহাকে ঘোড়া থেকে ফেলে দিয়ে গুরুতর আহত করার অভিযোগে কাঠগড়ায় তুলে ধরা হয়েছিল প্রতিযোগী নন্দিনী দত্তকে, তেমনই অন্যদিকে সবচেয়ে বড় বিতর্কের ঝড় উঠেছে অভিনেতা জীতু কমলকে ঘিরে। টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগী মনামী ঘোষকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার জন্য টেনে-হিঁচড়ে মাটিতে আছড়ে ফেলার অভিযোগ উঠেছে জীতুর বিরুদ্ধে। রিয়্যালিটি শো-র পর্দায় তাঁর এমন আগ্রাসী রূপ দেখে নেটপাড়ায় সমালোচনা ও বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা জীতুর এই বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস।
প্রাক্তন স্বামীর এই অনভিপ্রেত আচরণ এবং গেম স্ট্র্যাটেজির বিশ্লেষণ করতে গিয়ে নবনীতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তাঁর মতে, খেলায় নিজের অবস্থান ধরে রাখতে বা নিজেকে কোনও পরিস্থিতির শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা হয়তো ব্যর্থ হচ্ছিলেন জীতু। সেই ক্ষোভ ও হতাশা থেকেই হয়তো এমন হিংস্র বা অনভিপ্রেত আচরণ প্রকাশ পেয়ে থাকতে পারে।
নবনীতা বলেন, “আমি নিজেকে ভিক্টিম প্রজেক্ট করছি, কিন্তু করতে করতে যখন দেখছি যে আমার এই ‘ভিক্টিম কার্ড’ বা জিনিসটা শেষ পর্যন্ত কাজ করছে না বা প্লে হচ্ছে না, তখন সেই জমতে থাকা রাগ থেকেই বোধহয় এমনটা ঘটেছে। কারণ ও ততক্ষণে নিজেই তো নিজের আসল গেমটা থেকে বেরিয়ে এসেছে। নিজের যে দাবি-দাওয়া ছিল, তা থেকে নিজেই নিজেকে সরিয়ে এনেছিল।” তবে নবনিতা বলতে ভোলেননি, এখন কিন্তু সেই মনামীর সঙ্গেই জীতুর সমীকরণ বদলে গিয়েছে।
