AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: সলমনের ‘কৃষ্ণসার হরিণ শিকার’ মামলা নিয়ে ছবি তৈরি করায় খুনের হুমকি পেলেন প্রযোজক!

‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’ ছবিটিতে দশকের পর দশক ধরে চলা সলমন খানের কৃষ্ণসার মামলার ছায়া যেমন রয়েছে, তেমনই বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের আবেগের কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ছবিটিতে হাই-ভোল্টেজ কোর্টরুম ড্রামা এবং রাজনৈতিক টানাপোড়েনও থাকবে বলে সূত্রের খবর।

Salman Khan: সলমনের ‘কৃষ্ণসার হরিণ শিকার’ মামলা নিয়ে ছবি তৈরি করায় খুনের হুমকি পেলেন প্রযোজক!
| Updated on: Jun 18, 2026 | 2:53 PM
Share

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজস্থানের ডিজিপি ইউ.আর. সাহুর দ্বারস্থ হলেন চলচ্চিত্র প্রযোজক অমিত জানি। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টির কাছ থেকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ইমেলের মাধ্যমে এই বিষয়ে প্রশাসনকে বিস্তারিত জানিয়েছেন এই প্রযোজক।

অভিযোগে অমিত জানি দাবি করেছেন, তাঁর আগামী ছবি ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’ (Kala Hiran: The Battle for Legacy)-র কারণেই তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ছবিটি বলিউড সুপারস্টার সলমন খানের বহু বিতর্কিত ‘কৃষ্ণসার হরিণ শিকার মামলা’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে। ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই এটি বড়সড় বিতর্কের কেন্দ্রে রয়েছে। শুধু তাই নয়, নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এই ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন খান। আগামীকাল, ১৯ জুন আদালত এই মামলার শুনানি করতে চলেছে।

জানা গিয়েছে, ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’ ছবিটিতে দশকের পর দশক ধরে চলা সলমন খানের কৃষ্ণসার মামলার ছায়া যেমন রয়েছে, তেমনই বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের আবেগের কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ছবিটিতে হাই-ভোল্টেজ কোর্টরুম ড্রামা এবং রাজনৈতিক টানাপোড়েনও থাকবে বলে সূত্রের খবর।

ছবিটিকে কেন্দ্র করে আইনি লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই এই খুনের হুমকির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি সলমন খানের আবেদনের ভিত্তিতে ছবির প্রচার এবং মুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে ছবির নির্মাতাদের নোটিশ পাঠিয়েছিল দিল্লি হাইকোর্ট। এখন ১৯ জুনের শুনানিতে আদালত কী রায় দেয়, সেদিকেই নজর বিনোদন ও রাজনৈতিক মহলের।

Follow Us