AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের আট মাসের মধ্যেই বাবা হলেন কাঞ্চন, খুশিতে ডগমগ বিধায়ক

গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সাড়ে আটমাসের মধ্যেই পরিবারের খুশির খবর। দ্বিতীয় বার বাবা হলেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে এল কন্যাসন্তান কৃষভি। টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে আনন্দে উচ্ছ্বসিত কাঞ্চন। বললেন, "বাঙালি বাড়ি তো। এতদিন খবরটা তাই জানাইনি। মেয়ে হয়েছে। আমরা খুব খুব খুব খুশি।" 

বিয়ের আট মাসের মধ্যেই বাবা হলেন কাঞ্চন, খুশিতে ডগমগ বিধায়ক
| Updated on: Nov 02, 2024 | 10:06 PM
Share

গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সাড়ে আটমাসের মধ্যেই পরিবারের খুশির খবর। দ্বিতীয় বার বাবা হলেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে এল কন্যাসন্তান কৃষভি। টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে আনন্দে উচ্ছ্বসিত কাঞ্চন। বললেন, “বাঙালি বাড়ি তো। এতদিন খবরটা তাই জানাইনি। মেয়ে হয়েছে। আমরা খুব খুব খুব খুশি।”

এতদিন খবরটা জানাননি কাউকেই। সে নিয়ে প্রশ্ন করতেই বিধায়ক বললেন, “আই অ্যাম ভেরি সরি। বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আজ শ্রীময়ীর কিছু অসুবিধে দেখা দেয় আচমকাই।চিকিৎসক জানান আজই সিজার করতে হবে। আর দেরি করিনি। মেয়ে হয়েছে আমাদের। আমরা মেয়েই চেয়েছিলাম। কালীপুজোর সময়েই ঘরে কন্যা এল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”

কাঞ্চন জানিয়েছেন মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাউকে কিচ্ছুটি না জানিয়ে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের এই চর্চিত কাপল। এর ঠিক কিছু দিন পরেই গত ২ মার্চ সামাজিক বিয়েও সম্পন্ন হয়েছিল তাঁদের। মাত্র সাড়ে আট মাসের মধ্যেই দুই থেকে তিন হলেন তাঁরা। খুশি যেন ধরছে না আর।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত