AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কান্তারা’ বিতর্কে এখনই ছাড় নয় রণবীরের, কোন কারণে মিলল না স্বস্তি?

বেঙ্গালুরুর এক আইনজীবী প্রশান্ত মেথাল তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করেন। তাঁর দাবি ছিল, পাঞ্জুরলি এবং গুলিগা দৈব বা চামুণ্ডা দৈব কর্ণাটকের মানুষের কাছে গভীর বিশ্বাসের জায়গা। তাঁকে নিয়ে কুরুচিকর মস্করা বা অঙ্গভঙ্গি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

‘কান্তারা’ বিতর্কে এখনই ছাড় নয় রণবীরের, কোন কারণে মিলল না স্বস্তি?
Image Credit: facebook
| Updated on: Mar 03, 2026 | 6:08 PM
Share

টিনসেল টাউনের এনার্জি বম্ব তিনি, কিন্তু বর্তমানে বিদেশের মাটিতেই ‘আটকে’ রয়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। কারণ ইরান ও ইজরায়েলের মধ্যে চলা প্রবল যুদ্ধ পরিস্থিতি। আর এই যুদ্ধের জেরেই সুদূর কর্ণাটক হাইকোর্টে পিছিয়ে গেল অভিনেতার মামলার শুনানি। ‘কান্তারা’ ছবির অনুকরণ করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল, সেই জল এখন গড়িয়েছে আন্তর্জাতিক সমস্যার দোরগোড়ায়।

কী ঘটেছিল আসল ঘটনা?

ঘটনাটির সূত্রপাত গত বছর গোয়ায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI)। সেখানে মঞ্চে পারফর্ম করার সময় রণবীর সিং ঋষভ শেট্টির ব্লকবাস্টার ছবি ‘কান্তারা’-র একটি বিশেষ দৃশ্য এবং চরিত্রকে নকল করেন। অভিযোগ ওঠে, তিনি কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের অত্যন্ত পবিত্র ‘চামুণ্ডা দৈব’ ঐতিহ্যের অবমাননা করেছেন। শুধু তাই নয়, ওই পবিত্র দেবতাকে তিনি নাকি ‘female ghost’ বা মহিলা ভূত বলে সম্বোধন করেছিলেন।

বেঙ্গালুরুর এক আইনজীবী প্রশান্ত মেথাল তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করেন। তাঁর দাবি ছিল, পাঞ্জুরলি এবং গুলিগা দৈব বা চামুণ্ডা দৈব কর্ণাটকের মানুষের কাছে গভীর বিশ্বাসের জায়গা। তাঁকে নিয়ে কুরুচিকর মস্করা বা অঙ্গভঙ্গি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

কেন ফিরতে পারছেন না রণবীর?

বর্তমানে রণবীর সিং ইংল্যান্ডে রয়েছেন। সোমবার কর্ণাটক হাইকোর্টে তাঁর করা একটি পিটিশনের শুনানি ছিল, যেখানে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত ফৌজদারি মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু রণবীরের আইনজীবী সাজন পুভাইয়া আদালতকে জানান, পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ইংল্যান্ড থেকে ভারতে ফেরার বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় অভিনেতা সময়মতো দেশে ফিরতে পারছেন না। এমনকি পুলিশের জিজ্ঞাসাবাদের নোটিশ সত্ত্বেও তিনি হাজিরা দিতে পারেননি এই একই কারণে।

বিচারপতি এম নাগাপ্রসন্নর নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখে আগামী ৯ মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়েছেন। তবে রণবীরের জন্য স্বস্তির খবর এটাই যে, আদালত তাঁর ওপর থাকা অন্তর্বর্তীকালীন সুরক্ষা বজায় রেখেছে। অর্থাৎ, আপাতত পুলিশ তাঁকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না।

বিচারপতির বলেছিলেন, একজন তারকা হিসেবে তাঁর পাবলিক ইমেজ বিশাল হতে পারে, কিন্তু সেই পরিচয়ের জোরে তিনি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারেন না। জনসমক্ষে কথা বলার সময় বা পারফর্ম করার সময় সেলিব্রিটিদের আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত।

রণবীরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় মামলা করা হয়েছে। এখন দেখার, আগামী ৯ মার্চের মধ্যে রণবীর দেশে ফিরতে পারেন কিনা।